আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন প্রধানমন্ত্রী

Tania Jaha19-03-2026 04:11:44 PMদেখেছেন 81 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
দীর্ঘ ৩৫ বছর পর জাতীয় ঈদগাহে নামাজ পড়বেন প্রধানমন্ত্রী

২৪ঘণ্টা অনলাইন: দীর্ঘ ৩৫ বছর পর দেশের কোনো নির্বাচিত পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাতে অংশ নিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে একই জামাতে তার এই অংশগ্রহণকে দেশের রাজনৈতিক ও ধর্মীয় ইতিহাসে এক বিশেষ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে।

১৯৮৯-৯০ সালে কাজী জাফর আহমদ ছিলেন দেশের শেষ পুরুষ প্রধানমন্ত্রী; এরপর দীর্ঘ ৩০ বছরের বেশি সময় পর এই প্রথম কোনো পুরুষ প্রধানমন্ত্রী জাতীয় ঈদগাহ ময়দানে নামাজ আদায় করবেন। ১৯ মার্চ চাঁদ দেখা গেলে ২০ মার্চ, অন্যথায় আগামী শনিবার সারা দেশে ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আয়োজনে জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম সাংবাদিকদের জানান, ‘এবারের প্রধান জামাত একটু বিশেষ। স্বাধীন ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গঠিত নতুন সরকারে প্রধানমন্ত্রী সরাসরি অংশ নিচ্ছেন। দীর্ঘদিন পর জাতি রাষ্ট্রপতির সঙ্গে একজন পুরুষ প্রধানমন্ত্রী হিসেবে এই ঈদে একসঙ্গে দুইজন ভিভিআইপিকে নামাজ পড়ার জন্য দেখবেন। এটি ঐতিহাসিক একটি মুহূর্ত হতে যাচ্ছে।’

সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান এই ঈদগাহ ময়দানে নামাজ আদায়ের সম্মতি জ্ঞাপন করেছেন। তার সঙ্গে মন্ত্রিপরিষদের সদস্যসহ রাষ্ট্রের উচ্চপদস্থ কর্মকর্তারাও এখানে নামাজ পড়বেন বলে আশা করা হচ্ছে।  এর আগে ফখরুদ্দীন আহমদ এবং নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে এই জামাতে অংশ নিলেও প্রধানমন্ত্রী হিসেবে ১৯৯০ সালের পর তারেক রহমানই প্রথম এখানে অংশ নিচ্ছেন।

জাতীয় ঈদগাহে প্রায় ৩৫ হাজার মানুষের নামাজের ব্যবস্থা থাকলেও প্রতিমন্ত্রী জানান, নারী-পুরুষ মিলিয়ে প্রায় ৪০ হাজার মানুষ এখানে নামাজ আদায় করতে পারবেন। নারীদের জন্য আলাদা নামাজের স্থান ও ওজু করার সুব্যবস্থা রাখা হয়েছে। অতিরিক্ত বৃষ্টি হলে বিকল্প ব্যবস্থা কী হবে, তা ঢাকা বিভাগীয় কমিশনারের বৈঠকের পর জানানো হবে।

প্রশাসক আরও জানান, ঈদগাহের সার্বিক নিরাপত্তায় পুলিশ, র‍্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন থাকবে। ভিভিআইপিদের নিরাপত্তার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) সদস্যরা সক্রিয়ভাবে কাজ করছেন। জাতীয় ঈদগাহের প্রধান জামাতে অংশ নিতে নগরবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রশাসক।