আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

পরকীয়া-বিচ্ছেদ বিতর্কে মুখ খুললেন থালাপতি বিজয়

Tania Jaha08-03-2026 04:08:56 PMদেখেছেন 88 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
পরকীয়া-বিচ্ছেদ বিতর্কে মুখ খুললেন থালাপতি বিজয়

২৪ঘণ্টা অনলাইন: দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিক থালাপতি বিজয় তার ব্যক্তিগত জীবন নিয়ে চলমান নানা বিতর্ক ও গুঞ্জনের নীরবতা ভেঙেছেন। স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গমের সঙ্গে বিবাহবিচ্ছেদ এবং অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে যখন তুমুল আলোচনা চলছে, তখন ভক্তদের এসব নিয়ে বিচলিত না হওয়ার পরামর্শ দিয়েছেন থালাপতি। সম্প্রতি নারী দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি জানান, তার ব্যক্তিগত জীবন নিয়ে ওঠা বিভিন্ন খবরে ভক্তরা ব্যথিত হওয়ায় তিনি নিজেও দুঃখ প্রকাশ করছেন।

অনুষ্ঠানে থালাপতি বলেন, বর্তমানে তাকে নিয়ে যেসব সমস্যার কথা শোনা যাচ্ছে, সেগুলো নিয়ে সাধারণ মানুষের দুশ্চিন্তা করার প্রয়োজন নেই। ভক্তদের উদ্দেশ্য করে তিনি জানান, এসব নেতিবাচক বিষয় নিয়ে ভেবে সময় নষ্ট না করাই শ্রেয়, কারণ তিনি নিজের খেয়াল রাখতে সক্ষম। তবে তার ব্যক্তিগত জীবনের ঘটনার কারণে অনুরাগীরা কষ্ট পেলে সেটি তাকে ব্যথিত করে।

এদিকে অভিনেতার এই মন্তব্য নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সামাজিক মাধ্যমের একটি অংশ তার এই অবস্থানকে ইতিবাচকভাবে দেখলেও অন্য একটি পক্ষ বিষয়টিকে দায়িত্বজ্ঞানহীন বলে সমালোচনা করছে।

উল্লেখ্য, স্ত্রী সঙ্গীতার সঙ্গে থালাপতির দীর্ঘদিনের বৈবাহিক সম্পর্কের টানাপোড়েন এখন আদালত পর্যন্ত গড়িয়েছে। সঙ্গীতা ইতোমধ্যে প্রতারণার অভিযোগ তুলে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন এবং শ্বশুরবাড়িতে থাকার অধিকার চেয়ে পুনরায় আদালতের শরণাপন্ন হয়েছেন। গুঞ্জন রয়েছে, বিচ্ছেদের অংশ হিসেবে বিজয় স্ত্রীকে প্রায় ২৫০ কোটি টাকা খোরপোশ দিতে চেয়েছেন। 

এসবের মাঝেই অভিনেত্রী তৃষা কৃষ্ণনের সঙ্গে বিজয়ের ঘনিষ্ঠতা নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। সম্প্রতি চেন্নাইয়ে একটি ঘরোয়া অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা যাওয়ায় এই গুঞ্জন আরও জোরালো হয়। বর্তমানে নিজের রাজনৈতিক দল ‘তামিলাগা ভেটরি কাজাগম’ (টিভিকে) নিয়ে ব্যস্ত থাকা এই অভিনেতার ব্যক্তিগত জীবন এখন তামিলনাড়ুসহ পুরো ভারতের বিনোদন জগতের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে।