আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

শাকিবের প্রিন্সে মির্জাপুরের দিব্যেন্দু, লুক নিয়ে তোলপাড়

Tania Jaha07-03-2026 03:08:40 PMদেখেছেন 76 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
শাকিবের প্রিন্সে মির্জাপুরের দিব্যেন্দু, লুক নিয়ে তোলপাড়

২৪ঘণ্টা অনলাইন: মেগাস্টার শাকিব খানের আসন্ন ঈদের সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা’-এর প্রচারণায় নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন নির্মাতারা। ঈদকে সামনে রেখে গত শুক্রবার ছবিটির তৃতীয় পোস্টার প্রকাশ করা হয়েছে। নতুন এই পোস্টারে ভারতীয় অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যের লুক প্রকাশের পর থেকেই দর্শকদের মাঝে তৈরি হয়েছে উত্তেজনা। 

নতুন এই পোস্টারে দেখা যায়, দিব্যেন্দুকে একজন ‘আফগান পাঠান’ হিসেবে দেখা গেছে। সিনেমাটিতে তিনি শাকিব খানের বিপরীতে প্রধান খলচরিত্রে অভিনয় করছেন বলে ধারণা করা হচ্ছে। পোস্টারটিতে দেখা যায়, দিব্যেন্দুর চেহারার অর্ধেকটা জুড়ে জমাট বাঁধা রক্ত এবং তার তীক্ষ্ণ দৃষ্টি এক ধরণের ভীতিকর আবহ তৈরি করেছে। পোস্টারের উপরে বড় অক্ষরে লেখা রয়েছে, ‘আর মাত্র ১৩ দিন বাকি’।

পরিচালক আবু হায়াত মাহমুদ পোস্টারটি শেয়ার করে একে একটি ‘রহস্যময় উপস্থিতি’ হিসেবে বর্ণনা করেছেন, সঙ্গে উল্লেখ করেছেন, ‘প্রিন্স’ সিনেমার খেলার নিয়ম বদলে দেবে। জনপ্রিয় ভারতীয় ওয়েব সিরিজ ‘সেক্রেড গেমস’, ‘মির্জাপুর’, ‘জামতারা’, ‘দ্য রেলওয়ে মেন’ এবং সিনেমা ‘মিশন রানীগঞ্জ’-এ অভিনয় করে দিব্যেন্দু ইতিপূর্বেই দর্শক ও সমালোচকদের ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন। এবার শাকিব খানের সিনেমায় তাকে সম্পূর্ণ নতুন এক রূপে দেখা যাবে।

সিনেমায় দিব্যেন্দুকে নেওয়ায় দর্শকদের মধ্যেও উত্তেজনা লক্ষ্য করা গেছে। নেটিজেনদের অনেকেই তার অভিনয় দক্ষতার প্রশংসা করে মন্তব্য করেছেন। শাকিব খানের প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে দিব্যেন্দুর মতো অভিনেতাকে বেছে নেওয়া একটি সঠিক সিদ্ধান্ত বলেই মন্তব্য তাদের।  নব্বই দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ড ও আভিজাত্যের সংমিশ্রণে তৈরি এই গল্পের প্রেক্ষাপটে দুই দেশের তারকারা সিনেমা হলে টানটান উত্তেজনা তৈরি করবে বলেও সাধারণ দর্শকরা মনে করছেন।

ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমায় শাকিব খানের বিপরীতে দেখা যাবে অভিনেত্রী তসনিয়া ফারিণ ও পশ্চিমবঙ্গের জ্যোতির্ময়ী কুণ্ডুকে। এছাড়া বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শরীফ সিরাজ, মাহমুদ, লোকনাথ দে, পিয়ান সরকার এবং মৃত্যুঞ্জয় ভট্টাচার্য। কারিগরি দিক থেকে বড় চমক হিসেবে যুক্ত আছেন বলিউডের ‘অ্যানিম্যাল’ খ্যাত চিত্রগ্রাহক অমিত রায় এবং শৈলেশ অবস্থী। সিনেমাটি আগামী ঈদুল ফিতরে সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।