আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

সব আগের মতো হোক : তানিয়া বৃষ্টি

Tania Jaha05-03-2026 05:02:36 PMদেখেছেন 102 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সব আগের মতো হোক : তানিয়া বৃষ্টি

২৪ঘণ্টা অনলাইন: ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি এখন শঙ্কামুক্ত। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে রাজধানীর একটি হাসপাতালে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে তার। চিকিৎসা শেষে বর্তমানে তিনি নিজ বাসায় বিশ্রামে রয়েছেন। সুস্থ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে এসে ভক্তদের আশ্বস্ত করেছেন এই অভিনেত্রী।

তানিয়া বৃষ্টি বলেন, ‘আলহামদুলিল্লাহ্, আমি আগের থেকে অনেক ভালো আছি। আমার জন্য দোয়া করবেন। সার্জারির পর আসলে অনেক ভালো আছি, ব্যথা নেই আল্লাহর রহমতে।’

অসুস্থতার কারণে শুটিং থেকে দূরে থাকতে হয়েছে তাকে। তার কথায়, ‘আপনারা দোয়া করবেন যেন একদম ঠিক হয়ে যাই। অনেকদিন গ্যাপ গেছে, শুট অফ গেল। ঈদে আসলে কাজগুলো কম হয়ে গেল। ইনশাআল্লাহ্ দোয়া করবেন সবাই যেন আবারও কাজ শুরু করি।’

হাসপাতালের দিনগুলোর কথা জানিয়ে এই তারকা আরও বলেন, ‘সব যেন আগের মতো ঠিক হয়ে যায়। আমি এখন বাসায় আছি। সার্জারির পর ২ থেকে ৩ দিন হাসপাতালে ছিলাম, এরপর বাসায় চলে আসছি।’

তানিয়া বৃষ্টির এই আকস্মিক অসুস্থতার খবরে তার ভক্ত ও সহকর্মীদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছিল। তবে তার দ্রুত সুস্থতা ও কাজে ফেরার সংকল্পে স্বস্তি ফিরেছে শোবিজ অঙ্গনে।