আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

বোনাসের টাকা নষ্ট না করে কাজে লাগানোর উপায়

Anisur Rahman04-03-2026 11:01:42 PMদেখেছেন 118 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বোনাসের টাকা নষ্ট না করে কাজে লাগানোর উপায়

২৪ঘণ্টা  অনলাইন : ঈদের সময় বোনাস পান চাকরিজীবীরা। এই বোনাসের টাকা প্রয়োজনের তুলনায় কখনো কম, কখনো বেশি হয়ে থাকে। তবে ঈদের বোনাস হাতে পেলেই কেন জানি বাড়তি খরচের চাপ বাড়ে। অথচ কিছু সহজ উপায় অবলম্বন করলেই বোনাসের এই টাকাই হতে পারে সঞ্চয়, বিনিয়োগ ও প্রয়োজন মেটানোর বড় সহায়।

একমাত্র পরিকল্পিত ব্যবহারেই বোনাসের টাকায় ঈদের আনন্দের পাশাপাশি ভবিষ্যতের নিরাপত্তাও নিশ্চিত করা সম্ভব। তাই সবার উচিত সাশ্রয়ীভাবে বোনাসের টাকা খরচ করা। এই জন্য বেশ কিছু কৌশল অবলম্বন করা যেতে পারে। যেমন- 

১. আগে বাজেট ঠিক করুন
বোনাসের টাকার পুরো অঙ্ক লিখে নিন। কতটা খরচ, কতটা সঞ্চয়- শুরুতেই ভাগ করে রাখলে খরচ নিয়ন্ত্রণে থাকে। আপনি যদি মনে করেন এবার ২০ শতাংশ টাকা জমিয়ে রাখব, তাহলে বোনাস থেকে ওই টাকা সরিয়ে রাখতে পারেন।

২. বড় কেনাকাটার আগে ভাবুন
বোনাসের টাকা পেলে সঙ্গে সঙ্গে বড় কেনাকাটায় যাবেন না। এর আগে কিছুটা চিন্তা করুন। ইলেকট্রনিকস বা আসবাব কিনলে দাম যাচাই ও অফার মিলিয়ে নিন। তাৎক্ষণিক সিদ্ধান্ত এড়িয়ে চলুন।

৩. পরিবারের সবাই মিলে সিদ্ধান্ত নিন
বোনাসের টাকা কত পেলেন, তা দিয়ে কী করবেন, একা সিদ্ধান্ত নেবেন না। একক সিদ্ধান্তের বদলে পরিবারের চাহিদা শুনে পরিকল্পনা করলে অপ্রয়োজনীয় খরচ কমে। এতে পরিবারের কারও মন খারাপ হবে না। যৌথ সিদ্ধান্ত তুলনামূলক বেশি কার্যকর হয়।

৪. নগদ খরচে সীমা ঠিক করুন
ঈদে ঘোরাঘুরি ও আপ্যায়নে একটি নির্দিষ্ট সীমা বেঁধে দিন। সীমা পেরোলেই খরচ থামান।

৫. দীর্ঘমেয়াদি বিনিয়োগ ভাবুন
শিক্ষা, দক্ষতা উন্নয়ন বা ছোট ব্যবসায় বিনিয়োগ ভবিষ্যতে আয় বাড়াতে পারে। তাই বোনাসের টাকা থেকে কিছু অংশ এমন বিনিয়োগের জন্য ভাবতে পারেন।

৬. অগ্রাধিকারভিত্তিক খরচ
বোনাসের টাকা খরচের সময় অগ্রাধিকার ঠিক করুন। তাই ঈদের পোশাক বা উপহারের আগে আগে বকেয়া বিল, চিকিৎসা, শিক্ষা বা জরুরি প্রয়োজন মেটান। তাহলে আপনার চাপ কমবে।

৭. ২৫-৩০% সঞ্চয়ে রাখুন
এককালীন আয় বলে পুরোটা খরচ না করে নির্দিষ্ট অংশ ব্যাংক বা সঞ্চয়পত্রে রাখুন। এটি হতে পারে বোনাসের টাকার ২৫-৩০ শতাংশ। তাহলে কিছু সঞ্চয় থাকলে আপনার আস্থা ও ভরসা বাড়বে।

৮. খরচের হিসাব রাখুন
কোথায় কত খরচ হলো, লিখে রাখলে পরের বছর আরও সচেতন সিদ্ধান্ত নেওয়া সহজ হয়। যা বেহিসাবি হওয়া ঠেকায়।

৯. জরুরি তহবিল গড়ুন
অপ্রত্যাশিত চিকিৎসা বা চাকরির ঝুঁকির জন্য আলাদা তহবিল করতে পারেন। বোনাসের টাকা আসার সঙ্গে সঙ্গে সেখানে কিছু টাকা রাখতে পারেন। এতে ভবিষ্যতের চাপ কমবে।

১০. ঋণ শোধে বোনাসের টাকা কাজে লাগান
ঋণ থাকলে তা পরিশোধে বোনাসের টাকা কাজে লাগাতে পারেন। কারণ, ক্রেডিট কার্ড বা ব্যক্তিগত ঋণের সুদ বেশি, তাই বোনাসের টাকা থেকে সেসব ঋণের আংশিকও পরিশোধ করেন। তাহলে তা লাভজনক হবে।