আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

ব্যক্তিগত বিমানে সৌদি ত্যাগ করলেন রোনালদো

Tania Jaha03-03-2026 11:43:50 PMদেখেছেন 89 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ব্যক্তিগত বিমানে সৌদি ত্যাগ করলেন রোনালদো

২৪ঘণ্টা   অনলাইন : সৌদি আরবের রাজধানী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। ৩ মার্চ ভোরে দূতাবাস প্রাঙ্গণে দুটি ড্রোন আঘাত হানে বলে নিশ্চিত করেছে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়। এই হামলার পরই নিজের ব্যক্তিগত বিমানে করে সৌদি আরব ছেড়েছেন আল নাসরের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। 

সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী, রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে দুটি ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়েছে। এতে সামান্য আগুন লাগে এবং ভবনের কিছু অংশে সীমিত ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এ হামলার পরই রোনালদো তার গার্লফ্রেন্ড জর্জিনা ও পাঁচ ছেলে-মেয়েকে নিয়ে সৌদি আরব ছেড়ে চলে যান।  

মধ্যপ্রাচ্যের অস্থিরতার সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব ক্রীড়াঙ্গনে। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর অঞ্চল জুড়ে যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। ফুটবলে প্রথম বড় সিদ্ধান্ত নেয় এশিয়ান ফুটবল কনফেডারেশন। 

এএফসি জানিয়েছে, এএফসি চ্যাম্পিয়নস লিগের ওয়েস্ট জোনের রাউন্ড অব ১৬-এর ম্যাচগুলো আপাতত হচ্ছে না। একই সঙ্গে এএফসি চ্যাম্পিয়নস লিগ ২ এবং এএফসি চ্যালেঞ্জ লিগের কোয়ার্টার ফাইনালও পিছিয়ে দেওয়া হয়েছে। নতুন সূচি পরে ঘোষণা করা হবে। এএফসি চ্যাম্পিয়নস লিগ ২-এ ক্রিশ্চিয়ানো রোনালদোর দল আল নাসরের ম্যাচ রয়েছে। সেটিও অনিশ্চয়তায়।
সূত্র: হিন্দুস্তান টাইমস