আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

বিয়ের ২৭ বছর পর অভিযোগ

Tania Jaha28-02-2026 10:06:02 AMদেখেছেন 110 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিয়ের ২৭ বছর পর অভিযোগ

২৪ঘণ্টা অনলাইন : দক্ষিণী ছবির জনপ্রিয় নায়ক থলপতি বিজয়। আসন্ন তামিলনাড়ু নির্বাচনে দাঁড়াবেন তিনি। ‘তামিলাগা ভেটরি কাজাগম’ (টিভিকে)-পার্টির প্রতিষ্ঠাতা তিনি। তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা করেছেন স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম। বিজয়ের বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কে থাকার অভিযোগ তুলেছেন তাঁর স্ত্রী। তবে দীর্ঘ ২৭ বছরের দাম্পত্যজীবনে বরাবরই একাই দেখা গিয়েছে নায়ককে। তাঁর স্ত্রী সঙ্গীতাকে বিশেষ দেখা যায়নি কখনও। 

বিজয়ের স্ত্রী আসলে শ্রীলঙ্কার তামিল পরিবারের মেয়ে। লন্ডনেই তাঁর জন্ম ও বেড়ে ওঠা। তামিল শিল্পপতির মেয়ে সঙ্গীতা। সেই হিসাবে তিনি ব্রিটিশ নাগরিক ছিলেন, বিয়ের আগে পর্যন্ত। শোনা যায়, বিজয়কে বিয়ে করার পর থেকে সংসারে মন দিয়েছিলেন তিনি। তবে অনেকে বলেন ব্যবসায়িক দিকে মন ছিল তাঁর। যদিও তাঁদের ভালবাসার শুরুটা হয় বহু বছর আগে। বিজয়ের অনুরাগী ছিলেন সঙ্গীতা। তাঁর হিট্ ছবি ‘পুভে উনক্কাগা’ দেখে বিজয়কে শুভেচ্ছা জানাতে লন্ডন থেকে ভারতে আসেন তিনি। সেই সময় একটা দীর্ঘ সময় চেন্নাইয়ে থেকে যান সঙ্গীতা। বিজয়ের বাড়িতে যাতায়াত বাড়তে থাকে তাঁর।

এর পরে ১৯৯৯ সালে বিয়ে করেন তাঁরা। বিজয় খ্রিস্টান ও সঙ্গীতা হিন্দু। তবে তাঁদের বিয়ে হয় হিন্দু রীতি মেনে। এর পরে চেন্নাইয়ে প্রীতিভোজের আয়োজন করা হয়। দুই সন্তানের বাবা-মা তাঁরা। এত বছর ধরে সঙ্গীতা ও বিজয় নিজেদের জীবনকে ব্যক্তিগতই রেখেছেন। এবার সেই সংসারেই নাকি চিড় ধরেছে।