আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

সাকিব প্রসঙ্গে পাইলটের স্পষ্ট বার্তা

Tania Jaha27-02-2026 03:27:30 PMদেখেছেন 102 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সাকিব প্রসঙ্গে পাইলটের স্পষ্ট বার্তা

২৪ঘণ্টা অনলাইন : সাকিব আল হাসানের প্রত্যাবর্তনের বিষয়টি আবারও আলোচনার কেন্দ্রে। থেমে থেমে চলা জল্পনা নতুন করে গতি পেয়েছে। সরব হয়েছেন দেশের সাবেক অধিনায়ক ও বর্তমান বিসিবি পরিচালক খালেদ মাসুদ পাইলট। ব্যক্তিগত অবস্থান স্পষ্ট করে তিনি বলেছেন, তিনি সাকিবের বড় ভক্ত। তবে জাতীয় দলের ক্রিকেটারের রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকা উচিত নয় বলেও পরিষ্কার মত দিয়েছেন।

গতকাল গণমাধ্যমের মুখোমুখি হয়ে খালেদ মাসুদ পাইলট বলেন, ব্যক্তিগতভাবে তিনি সাকিবের বড় ভক্ত। তার ভাষায়, মানুষ মাত্রই ভুল করে। সাকিব হয়তো খেলা অবস্থায় কোনো একটি রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন। হয়তো ছয় মাসের জন্য একটি ভুল করেছিলেন। কিন্তু জাতীয় দলে খেললে কোনো ক্রিকেটারেরই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকা উচিত নয়। পাইলট বলেন, জাতীয় দলের ক্রিকেটার মানেই দেশের সব মানুষের আবেগের কেন্দ্র। যখন একজন খেলোয়াড় জাতীয় দলের হয়ে খেলেন, তখন সব শ্রেণির মানুষের সমর্থন তার প্রতি থাকে। কিন্তু তিনি যদি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হন, তখন সেই আবেগ ভাগ হয়ে যায়। বিভাজন তৈরি হয়।

সাকিবের বিরুদ্ধে হওয়া হত্যা মামলার প্রসঙ্গেও সরাসরি কথা বলেন সাবেক এই অধিনায়ক। তিনি জানান, যতদূর জানেন, একটি হত্যা মামলায় সাকিবকে আসামি করা হয়েছে। তার মতে, দেশে অনেক সময় ভুয়া মামলা হয়। তিনি প্রশ্ন তোলেন, একজন রিকশাচালক ভদ্রলোককে বিদেশে অবস্থানরত সাকিবের মতো একজন তারকা খেলোয়াড় হত্যা করবেন, বিষয়টি তার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। 

পাইলট মনে করেন, অভিযোগের বিষয়টি সরকারিভাবে পরিষ্কার হওয়া জরুরি। তার ভাষায়, সরকারের দায়িত্ব হওয়া উচিত এই মামলার সঠিক সমাধান করা। যে ব্যক্তি সাকিবের বিরুদ্ধে মামলা করেছেন, তিনি কোন ভিত্তিতে অভিযোগ করেছেন তা তদন্ত হওয়া দরকার। রাজনৈতিক মামলা আলাদা বিষয় হতে পারে। তবে সাকিবের নামে যে মামলা হয়েছে, সেটি ভুল হয়ে থাকতে পারে।

একজন জাতীয় তারকার বিরুদ্ধে সহজে মামলা হয়ে যাওয়ার বিষয়টিও তার কাছে প্রশ্নবিদ্ধ। তিনি বলেন, দেশের একজন সম্মানিত ও পরিচিত ব্যক্তির বিরুদ্ধে কেউ মামলা করে তাকে হয়রানি করলে সেটি অনুচিত। তার বক্তব্যে স্পষ্ট, তিনি চান দেশের সেরা অলরাউন্ডারদের একজন সম্মানের সঙ্গে ক্যারিয়ার শেষ করুন। তিনি দোয়া করেন, সাকিব যেন সসম্মানে বাংলাদেশের জার্সি পরে দেশ থেকেই অবসর নিতে পারেন। তার ভাষায়, তিনি বাংলাদেশের নাম্বার ওয়ান খেলোয়াড়। সবাই যেন তাকে সম্মানিত করতে পারে, এটাই তার প্রত্যাশা।