আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

চীনা বিমানবাহিনীকে প্রশিক্ষণের অভিযোগে সাবেক মার্কিন সেনা গ্রেপ্তার

Anisur Rahman26-02-2026 11:46:29 PMদেখেছেন 80 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
চীনা বিমানবাহিনীকে প্রশিক্ষণের অভিযোগে সাবেক মার্কিন সেনা গ্রেপ্তার

২৪ঘণ্টা  অনলাইন : মার্কিন বিমানবাহিনীর সাবেক এক কর্মকর্তা ও ‘এলিট ফাইটার পাইলট’কে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে অনুমতি ছাড়াই চীনা সামরিক পাইলটদের প্রশিক্ষণ দিয়ে নিজের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করার অভিযোগ আনা হয়েছে। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, সাবেক বিমানবাহিনী মেজর জেরাল্ড ব্রাউনকে বুধবার ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে গ্রেপ্তার করা হয়। অনুমোদন ছাড়া চীনা পাইলটদের প্রতিরক্ষা-সম্পর্কিত সেবা প্রদান ও তা প্রদানে ষড়যন্ত্রের অভিযোগে তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। ৬৫ বছর বয়সী ব্রাউন বিমানবাহিনীতে কয়েক দশকের অভিজ্ঞতাসম্পন্ন সাবেক এফ-৩৫ লাইটনিং টু প্রশিক্ষক পাইলট ছিলেন। 

এফবিআইয়ের কাউন্টারইন্টেলিজেন্স অ্যান্ড এসপিওনাজ বিভাগের সহকারী পরিচালক রোমান রোজহাভস্কি এক বিবৃতিতে বলেন, ‘তিনি যাদের রক্ষা করার শপথ নিয়েছিলেন, তাদের বিরুদ্ধেই লড়াইয়ের জন্য চীনা পাইলটদের প্রশিক্ষণ দিয়ে নিজের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ রয়েছে।’

রোজহাভস্কি বলেন, ‘চীনা সরকার তাদের সামরিক সক্ষমতা আধুনিকায়নের জন্য যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক সশস্ত্র বাহিনীর সদস্যদের দক্ষতাকে কাজে লাগিয়ে চলেছে। এই গ্রেপ্তার একটি সতর্কবার্তা হিসেবে কাজ করবে।’ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়ার মার্কিন অ্যাটর্নি জিনিন ফেরিস পিরো বলেন, ব্রাউন ‘এবং আমাদের জাতির বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত যে কেউ’ তাদের কর্মকাণ্ডের জন্য জবাবদিহির মুখোমুখি হবে।

বিচার বিভাগ জানায়, ব্রাউন ২৪ বছর যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীতে দায়িত্ব পালন করেছেন, যুদ্ধ মিশন পরিচালনা করেছেন এবং পারমাণবিক অস্ত্র সরবরাহ ব্যবস্থার সঙ্গে যুক্ত ইউনিটসহ ‘সংবেদনশীল ইউনিট’ কমান্ডের দায়িত্বে ছিলেন। ১৯৯৬ সালে সামরিক বাহিনী ত্যাগের পর তিনি বাণিজ্যিক কার্গো পাইলট হিসেবে কাজ করেন এবং পরে প্রতিরক্ষা ঠিকাদার হিসেবে যুক্তরাষ্ট্রের পাইলটদের এফ-৩৫ ও এ-১০ যুদ্ধবিমান চালানোর প্রশিক্ষণ দেন।অভিযোগে বলা হয়েছে, ব্রাউন ২০২৩ সালের ডিসেম্বর মাসে চীনা পাইলটদের প্রশিক্ষণ কার্যক্রম শুরু করতে চীনে যান এবং ২০২৬ সালের ফেব্রুয়ারির শুরুতে যুক্তরাষ্ট্রে ফেরার আগ পর্যন্ত তিনি সেখানে অবস্থান করেন।