আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

ফের প্রতারণার মামলায় নোবেল গ্রেপ্তার

Tania Jaha23-02-2026 11:26:34 PMদেখেছেন 107 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ফের প্রতারণার মামলায় নোবেল গ্রেপ্তার

২৪ঘণ্টা অনলাইন : ঢাকায় এক তরুণীকে মডেল বানিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে পরে অর্থ আত্মসাৎ ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে প্রতারণার মামলায় আবারও গ্রেপ্তার হয়েছে আলোচিত কণ্ঠশিল্পী মাইনুল আহসান নোবেল। 

২৩ ফেব্রুয়ারি দুপুরে নোবেলকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের বটতলা এলাকা থেকে গ্রেপ্তার করে মেট্রোপলিটন পুলিশের একটি দল। পরে নেওয়া হয় ডেমরা থানায়। সন্ধ্যায় নোবেলকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বারিক। তিনি জানান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেমরা থানার কর্মকর্তাসহ একটি দল কণ্ঠশিল্পী নোবেলকে গ্রেপ্তারের বিষয়টি জানালে সহযোগীতা করা হয়। গ্রেপ্তারের সময় নোবেলকে দুটি থানার সীমানা অংশের একটি বাড়িতে অবস্থান করছিলেন। তাকে মেট্রোপলিটন পুলিশের ডেমরা থানার হেফাজতে নেওয়া হয়েছে।

মামলায় বিয়ের কথা বলে অর্থ আত্মসাৎ ও ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে বলে জানান ডেমরা থানার পুলিশ পরিদর্শক মোহাম্মদ  মুরাদ।  তিনি জানান, এক তরুণীকে প্রথমে মডেল পরে বিয়ের প্রলোভন দেখিয়ে নোবেল তার নিজস্ব স্টুডিওতে ডেকে নিয়ে যায়। পরে ওই তরুণীকে জোরপূর্বক আপত্তিকর ছবি ও ভিডিও ধারণে চাপ প্রয়োগ করে একদিন আটকে রাখে। পরবর্তীতে ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হুমকি দেওয়া হয়।

এ ঘটনায় গত বছরের ১৩ আগস্ট তরুণীকে ঢাকার মেট্রোপলিটন আদালতে নোবেলের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ এনে মামলা দায়ের করেন। আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য দায়িত্ব পায় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

প্রতারণার সে মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের পর নোবেলসহ চার আসামির বিরুদ্ধে আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করে জানিয়ে মেট্রোপলিটন পুলিশ ডেমরা থানার পরিদর্শক মুরাদ জানান, ২০২৬ সালের ২ ফেব্রুয়ারি পিবিআই এর উপ-পরিদর্শক নুরুজ্জামান আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। আদালত ওই দিনই নোবেলসহ ৪ জনের নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। অবশেষে গোপন তথ্যের ভিত্তিতে নোবেলকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। ২৪ ফেব্রুয়ারি আসামি নোবেলকে আদালত পাঠানো হবে বলে জানান তিনি। মামলার অন্য আসামি মাইনুল আহসানের স্ত্রী ইসরাত জাহান (প্রিয়া), তার মা নাজমা হোসেন ও তার সহকারী মুনেম শাহ সৌমিকের সন্ধানের চেষ্টা চলছে বলেও জানায় পুলিশ। 

আগেও মাইনুল আহসান নোবেল একাধিক নারীর সঙ্গে অসৎ আচরণসহ এক নারীর মামলায় গ্রেপ্তার হন। সে সময় থেকে আলোচিত হতে শুরু করে ভারতীয় টেলিভিশনের সারেগামাপা অনুষ্ঠানের বিজয়ী কণ্ঠশিল্পী নোবেল।