আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

জেলবন্দি ইমরানকে সমঝোতার প্রস্তাব

Tania Jaha20-02-2026 02:59:11 PMদেখেছেন 103 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
জেলবন্দি ইমরানকে সমঝোতার প্রস্তাব

২৪ঘণ্টা অনলাইন : জেলবন্দি প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ‘সমঝোতা’য় আসতে চেয়েছিল পাকিস্তান সরকার। দু’বার সেই প্রস্তাবও যায় ইমরানের কাছে। এমনটাই জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের ঘনিষ্ঠ এবং রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ। তার দাবি, ইমরান সেই প্রস্তাবে রাজি হননি। দু’বারই ফিরিয়ে দিয়েছেন ‘দূত’কে।

১৯ ফেব্রুয়ারি একটি অনুষ্ঠানে গিয়ে ইমরান প্রসঙ্গে মন্তব্য করেন সানাউল্লাহ। তাঁর এই বক্তব্য পাকিস্তানের বর্তমান সরকারকে অস্বস্তিতে ফেলে দিয়েছে। তড়িঘড়ি বিবৃতি দিয়ে শরিফ সরকারের মন্ত্রী আত্তাউল্লাহ তারার জানিয়েছেন, ইমরানের সঙ্গে কোনও চুক্তি করা হচ্ছে না। সরকার তার পক্ষপাতীও নয়। সমাজমাধ্যমে তিনি লিখেছেন, ‘‘কোনও চুক্তি বা সমঝোতার প্রস্তাব ইমরান খানকে দেওয়া হচ্ছে না। সরকার তাঁকে ছাড় দিচ্ছে, এই ধরনের যে কোনও খবর সম্পূর্ণ ভুয়ো। তিনি অপরাধী। তাঁকে দোষী সাব্যস্ত করা হয়েছে।’’

সানাউল্লাহ বলেছেন, ‘‘ইমরানের সমস্যার একটি রাজনৈতিক সমাধান চাই আমরা। কিন্তু উনি সেটা চাইছেন না। ওঁর সঙ্গে সমঝোতা করার চেষ্টা হয়েছিল দু’বার। সেগুলো ব্যর্থ হয়েছে।’’ ইমরানের কাছে পাক সরকারের ‘প্রস্তাব’ নিয়ে কারা গিয়েছিলেন, তা-ও জানিয়েছিলেন সানাউল্লাহ। বলেছেন, ‘‘মন্ত্রী মহসিন নকভি এবং খাইবার পাখতুনখোয়ার তৎকালীন মুখ্যমন্ত্রী আলি আমিন গান্দাপুর ২০২৪ সালের ২৬ নভেম্বর প্রথম বার চেষ্টা করেছিলেন। দ্বিতীয় চেষ্টাটি কিছুদিন আগে করেন কয়েক জন বিদেশি। ইমরান প্রাথমিকভাবে প্রস্তাবে রাজি হলেও পরে চুক্তি থেকে সরে আসেন।’’ সানাউল্লাহের আরও দাবি, পাকিস্তানের বর্তমান সরকারকে গদিচ্যুত করে ফের প্রধানমন্ত্রী হতে চান ইমরান। সেই কারণেই সমঝোতার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন।

২০২৩ সালের অগস্টে লাহৌর থেকে ইমরানকে গ্রেফতার করা হয়েছিল। সেই থেকে তিনি জেলবন্দি। পরিবারের দাবি, জেলে বর্ষীয়ান এই রাজনীতিবিদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। ইমরান ডান চোখের ৮৫ শতাংশ দৃষ্টিশক্তি হারিয়েছেন। ইসলামাবাদের হাসপাতালে ইমরানের চোখের চিকিৎসার দাবি জানিয়েছেন পরিবারের সদস্যেরা। জেলে তাঁর উপর অত্যাচারের অভিযোগও তোলা হয়েছে।