আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
ছবিতে বিশ্বকাপ

পবিত্র রমজানের তারিখ ঘোষণা করল ইন্দোনেশিয়া

Anisur Rahman17-02-2026 10:21:02 PMদেখেছেন 152 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
পবিত্র রমজানের তারিখ ঘোষণা করল ইন্দোনেশিয়া

২৪ঘণ্টা  অনলাইন : পবিত্র রমজান শুরুর তারিখ ঘোষণা করেছে ইন্দোনেশিয়া। দক্ষিণ-পূর্ব এশিয়ার বৃহত্তম মুসলিমপ্রধান দেশটিতে প্রথম রোজা হবে বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি।দেশটির ধর্ম মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা না যাওয়ায় শাবান মাস ৩০ দিন পূর্ণ করে পরদিন বুধবার সন্ধ্যার পর রমজান মাস শুরু হবে। বৃহস্পতিবার হবে প্রথম রোজা।

মঙ্গলবার বিকালে অনুষ্ঠিত জাতীয় পর্যায়ের চাঁদ দেখার বৈঠকে বিভিন্ন প্রদেশ থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করা হয়। তবে কোথাও রমজানের চাঁদ দৃশ্যমান না হওয়ায় জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব ও শরিয়াহভিত্তিক সিদ্ধান্তের আলোকে ১৯ ফেব্রুয়ারিকেই প্রথম রোজার দিন নির্ধারণ করা হয়েছে।

ইন্দোনেশিয়ায় সাধারণত দুটি প্রধান ইসলামী সংগঠন ও সরকারি কর্তৃপক্ষের সমন্বয়ে রমজানের তারিখ নির্ধারণ করা হয়। দেশটির বিস্তীর্ণ ভৌগোলিক অবস্থানের কারণে বিভিন্ন অঞ্চলে চাঁদ দেখার সম্ভাবনা ভিন্ন হতে পারে। তবুও কেন্দ্রীয় ঘোষণার মাধ্যমে সারাদেশে একযোগে রমজান পালনের ব্যবস্থা নিশ্চিত করা হয়।

রমজান উপলক্ষে রাজধানী জাকার্তাসহ বিভিন্ন শহরে ইতোমধ্যে মসজিদগুলোতে প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বাজারগুলোতে ইফতার ও সেহরির সামগ্রীর চাহিদা বেড়েছে। বিশেষ করে খেজুর, ফল, চাল, চিনি ও ঐতিহ্যবাহী খাবারের উপকরণের বিক্রি বেড়েছে। সূত্র: গালফ নিউজ