আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

বিয়ে ভাঙার পর নায়িকা নিয়ে নতুন যাত্রা পলাশের

Tania Jaha17-02-2026 05:37:43 PMদেখেছেন 90 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিয়ে ভাঙার পর নায়িকা নিয়ে নতুন যাত্রা পলাশের

২৪ঘণ্টা অনলাইন: ভারতীয় নারী ক্রিকেট দলের তারকা স্মৃতি মান্ধানার সঙ্গে সাতপাক ঘোরার কথা ছিল সংগীতশিল্পী পলাশ মুচ্ছলের। ভারতজুড়ে সেই বিয়ে নিয়ে ব্যাপক আলোচনা চললেও শেষ মুহূর্তে ভেস্তে যায় সব আয়োজন। স্মৃতির পরিবারের পক্ষ থেকে বাবার অসুস্থতাকে কারণ হিসেবে দেখানো হয়; এরপর পলাশের বিরুদ্ধে উঠে আসে প্রতারণার অভিযোগ। 

তবে ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েন আর আইনি জটিলতার স্মৃতি আড়াল করেই এবার বলিউডের এক নায়িকাকে সঙ্গে নিয়ে নতুন মিশনে নামছেন পলাশ; সব বিতর্ক ছাপিয়ে এবার বলিউড পরিচালক হিসেবে নিজের অভিষেক ঘোষণা করেছেন তিনি। সেই ছবির কাস্টিং প্রকাশ্যে।

যদিও সিনেমার নাম এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়নি। তবে শোনা যাচ্ছে থ্রিলার ঘরানার এই সিনেমা পরিচালনা করতে চলেছেন পলাশ। আর যেখানে জুটি বাঁধতে চলেছেন শ্রেয়স তালপাড়ে এবং ডেইসি শাহ। সূত্রের খবর, মুম্বইয়ের প্রেক্ষাপটে সাজানো হয়েছে চিত্রনাট্য। খুব শিগগিরিই মায়ানগরীর বিভিন্ন লোকেশনে শুটিং শুরু হবে। 

গত নভেম্বরে স্মৃতি মান্ধানার সঙ্গে পলাশ মুছলের বিয়ে হওয়ার কথা ছিল। তবে বিয়ের দিন সকালেই সম্পর্কের ইতি ঘটে। এরপর গত আড়াই মাসে পলাশের জীবনে অনেক ঝড় বয়ে গেছে। বিশেষ করে ‘নাজারিয়া’ সিনেমা নির্মাণের নাম করে এক প্রযোজকের কাছ থেকে ৪০ লাখ রুপি নিয়ে প্রতারণার অভিযোগে আদালতের কাঠগড়ায় দাঁড়াতে হয় তাকে। 

মজার ব্যাপার হলো, ওই প্রযোজকের সঙ্গে পলাশের পরিচয় করিয়ে দিয়েছিলেন স্মৃতির বাবা শ্রীনিবাস মান্ধানা নিজেই। তবে সম্প্রতি বোম্বে হাই কোর্ট সংশ্লিষ্ট মামলায় ওই প্রযোজককে পলাশের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছেন।