আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

ব্ল্যাকলিস্টেড ধুরন্ধর টু’র প্রযোজনা সংস্থা

Tania Jaha17-02-2026 05:23:25 PMদেখেছেন 88 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ব্ল্যাকলিস্টেড ধুরন্ধর টু’র প্রযোজনা সংস্থা

২৪ঘণ্টা অনলাইন: বহুল প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর টু’ মুক্তির আগেই বড় ধরনের আইনি জটিলতায় পড়েছেন নির্মাতা ও প্রযোজক আদিত্য ধর। শুটিং সেটে নিরাপত্তাবিধি লঙ্ঘন ও অনিয়মের অভিযোগে তার প্রযোজনা সংস্থা ‘বি সিক্সটি টু স্টুডিওস’-কে কালো তালিকাভুক্ত (ব্ল্যাকলিস্টেড) করার সিদ্ধান্ত নিয়েছে মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন। একইসঙ্গে ১ লাখ রুপি জরিমানাও করা হচ্ছে এই সংস্থাকে। 

গত ৩০ জানুয়ারি থেকে দক্ষিণ মুম্বাইয়ের ব্যস্ত ফোর্ট এলাকায় ‘ধুরন্ধর টু’-এর শুটিং চলছিল। অভিযোগ উঠেছে, কঠোর নিরাপত্তা বেষ্টিত এই এলাকায় যথাযথ অনুমতি ছাড়াই ড্রোন ব্যবহার করেছে শুটিং টিম।এছাড়া বিএমসিকে না জানিয়ে বারবার শুটিং স্পট পরিবর্তন এবং সেটে রান্নার কাজে ঝুঁকিপূর্ণভাবে গ্যাস সিলিন্ডার ব্যবহারের অভিযোগও উঠেছে। গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর ও আর্থিক প্রতিষ্ঠানের সান্নিধ্যে এমন অনিয়ম বড় ধরনের দুর্ঘটনার ঝুঁকি তৈরি করেছে বলে মনে করছে নগর কর্তৃপক্ষ।

বিএমসির ‘এ’ ওয়ার্ডের কর্মকর্তারাডেপুটি মিউনিসিপ্যাল কমিশনারের কাছে প্রযোজনা সংস্থাটিকে কালো তালিকাভুক্ত করার আবেদন জানিয়ে চিঠি দেন। এর আগে অবৈধভাবে ড্রোন চালানোর দায়ে মুম্বাই পুলিশ সিনেমার লোকেশন ম্যানেজারের বিরুদ্ধে থানায় মামলাও করেছে। বিএমসি জানিয়েছে, বারবার সতর্ক করার পরেও শুটিং টিম বিধিনিষেধ না মানায় তাদের বিরুদ্ধে এই কঠোর পদক্ষেপ নেওয়া হচ্ছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক নোটিশ পাঠানো হবে।

আগামী ১৯ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে রণবীর সিং অভিনীত ও আদিত্য ধর পরিচালিত ব্লকবাস্টার সিনেমা ‘ধুরন্ধর’-এর সিক্যুয়েল। সম্প্রতি প্রকাশিত টিজারে রণবীরের ‘হামজা আলি’ রূপ দর্শকদের মাঝে উন্মাদনা তৈরি করলেও শুটিং চলাকালীন এসব বিতর্ক সিনেমার প্রচারণায় নেতিবাচক প্রভাব ফেলছে। ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে আরও অভিনয় করেছেন সঞ্জয় দত্ত।