আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

কোটি টাকার অনুদান পেল বাংলাদেশি সিনেমা

Anisur Rahman16-02-2026 11:53:56 PMদেখেছেন 93 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
কোটি টাকার অনুদান পেল বাংলাদেশি সিনেমা

২৪ঘণ্টা  অনলাইন : জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত তিন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, রিকিতা নন্দিনী শিমু ও সুনেরাহ বিনতে কামাল। রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন তারা। আন্তর্জাতিক অঙ্গনে আলোচনায় থাকা সিনেমাটি এবার কোটি টাকার অনুদান পেল। 

নির্মাতা রুবাইয়াত হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, জার্মানিতে চলমান ৭৬তম বার্লিন চলচ্চিত্র উৎসব-সংশ্লিষ্ট আন্তর্জাতিক অনুদান কর্মসূচির আওতায় সিনেমাটি এই আর্থিক সহায়তা পেয়েছে। গত ১২ ফেব্রুয়ারি শুরু হওয়া বার্লিন চলচ্চিত্র উৎসব শেষ হবে ২২ ফেব্রুয়ারি। উৎসব চলাকালীন প্রকাশ করা হয়েছে ফন্ডাজিওন প্রাডা ফিল্ম ফান্ড-এর অনুদানপ্রাপ্ত সিনেমার তালিকা। বিশ্বের বিভিন্ন দেশের ১৪টি চলচ্চিত্রের মধ্যে জায়গা করে নিয়েছে বাংলাদেশের ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। 

অনুদান হিসেবে সিনেমাটি ৮০ হাজার ইউরো পেয়েছে; যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ১৬ লাখ টাকার বেশি। জানা গেছে, গত ১৩ ফেব্রুয়ারি বিশেষ অনুষ্ঠানে নির্বাচিত ১৪টি ফিচার চলচ্চিত্রের নাম ঘোষণা করে ফন্ডাজিওন প্রাডা। এসব সিনেমার জন্য মোট অনুদানের পরিমাণ ছিল প্রায় দেড় মিলিয়ন ইউরো, যা বাংলাদেশি মুদ্রায় ২১ কোটি টাকার বেশি। 

এরই মধ্যে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার শুটিং সম্পন্ন হয়েছে। জাতীয় পুরস্কারজয়ী তিন অভিনেত্রী অভিনয় করলেও সিনেমাটির নাম ভূমিকায় দেখা যাবে নবাগতা জাইনিন করিম চৌধুরীকে।উল্লেখ্য, এর আগেও একই সিনেমার জন্য আন্তর্জাতিক অনুদান পেয়েছিলেন রুবাইয়াত হোসেন। ২০২২ সালে বার্লিন ওয়ার্ল্ড সিনেমা ফান্ডের ৩৭তম অধিবেশনে সিনেমাটি ৫০ হাজার ইউরো সহায়তা পেয়েছিল। ফলে দ্বিতীয়বারের মতো আন্তর্জাতিক স্বীকৃতি ও আর্থিক সহযোগিতা পেল এই প্রকল্প।