আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
সংবাদ

নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ ও জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে

Anisur Rahman15-02-2026 11:55:43 PMদেখেছেন 170 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
নির্বাচনে বিএনপি ৪৯.৯৭ ও জামায়াত ৩১.৭৬ শতাংশ ভোট পেয়েছে

২৪ঘণ্টা  অনলাইন : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৪৯ দশমিক ৯৭ শতাংশ ভোট পেয়েছে। নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াত ইসলামী পেয়েছে ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট।রবিবার (১৫ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশনের (ইসি) জনসংযোগ শাখার পরিচালক রুহুল আমিন মল্লিক এ তথ্য জানিয়েছেন।

নির্বাচনে বিএনপি এককভাবে ২৯০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে। অন্যদিকে, জামায়াতে ইসলামী ২২৭ টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেছে।আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) শূন্য দশমিক ২৮ শতাংশ, আমজনতার দল শূন্য দশমিক ১ শতাংশ। ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ পেয়েছে শূন্য দশমিক ৩ শতাংশ। ইসলামী ফ্রন্ট বাংলাদেশ শূন্য দশমিক ৮ শতাংশ। ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছে ২ দশমিক ৭০ শতাংশ। ইসলামিক ঐক্য পেয়েছে শূন্য শতাংশ।

খেলাফত মজলিস পেয়েছে শূন্য দশমিক ৭৬ শতাংশ। গণঅধিকার পরিষদ পয়েছে শূন্য দশমিক ৩৩ শতাংশ। গণতন্ত্রী পার্টি ও গণফ্রন্ট ভোট পেয়েছে শূন্য শতাংশ। গণফোরাম পেয়েছে শূন্য দশমিক ১ শতাংশ। গণসংহতি আন্দোলন ভোট পেয়েছে শূন্য দশমিক ১৪ শতাংশ।জাকের পার্টি পেয়েছে শূন্য দশমিক শূন্য ২ শতাংশ। জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) পেয়েছে ০ শতাংশ। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) পেয়েছে ৩ দশমিক শূন্য ৫ শতাংশ।

জাতীয় পার্টি ভোট পেয়েছে শূন্য দশমিক ৮৯ শতাংশ। জাতীয় পার্টি (জেপি) ভোট পেয়েছে শূন্য দশমিক শূন্য ৪ শতাংশ। জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) পেয়েছে শূন্য দশমিক শূন্য ২ শতাংশ। জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) পেয়েছে শূন্য শতাংশ। জনতার দল ভোট পেয়েছে শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ভোট পেয়েছে শূন্য দশমিক ৪৭ শতাংশ।

ন্যাশনাল পিপলস পার্টি (এনপিপি) ভোট পেয়েছে শূন্য দশমিক শূন্য ১ শতাংশ। নাগরিক ঐক্য ভোট ভোট পেয়েছে ০ দশমিক শূন্য ১ শতাংশ। বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) শূন্য দশমিক শূন্য ২ শতাংশ ভোট পেয়েছে। বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ভোট পেয়েছে শূন্য দশমিক ৪৫ শতাংশ।

বাংলাদেশ কংগ্রেস ভোট ভোট পেয়েছে শূন্য দশমিক শূন্য ১ শতাংশ। বাংলাদেশ কল্যাণ পার্টি ভোট পায়নি। বাংলাদেশ খেলাফত মজলিশ ভোট পেয়েছে ২ দশমিক শূন্য ৯ শতাংশ। বাংলাদেশ জাতীয় পার্টি ভোট পেয়েছে শূন্য শতাংশ। বাংলাদেশ জাতীয় পার্টি (বিজেপি) ভোট পেয়েছে শূন্য দশমিক ১৪ শতাংশ। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি ভোট পেয়েছে শূন্য দশমিক ১৭ শতাংশ। বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ভোট পেয়েছে ০ দশমিক শূন্য ১ শতাংশ।

বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) ভোট পেয়েছে শূন্য শতাংশ। বাংলাদেশ নিজামে ইসলাম পার্টি ভোট পেয়েছে শূন্য দশমিক শূন্য ৪ শতাংশ। বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি (বিএমজেপি) ভোট পেয়েছে শূন্য দশমিক শূন্য ১ শতাংশ। বাংলাদেশ মুসলিম লীগ ভোট পেয়েছে শূন্য দশমিক শূন্য ১ শতাংশ। বাংলাদেশ মুসলিম লীগ (বিএনএল) ভোট পেয়েছে শূন্য শতাংশ।

বাংলাদেশ রিপাবলিকান পার্টি (বিআরপি) ভোট পেয়েছে শূন্য দশমিক শূন্য ২ শতাংশ। বাংলাদেশ লেবার পার্টি ভোট পেয়েছে শূন্য দশমিক শূন্য ১ শতাংশ। বাংলাদোশ সুপ্রিম পার্টি (বিএসপি) ভোট পেয়েছে শূন্য দশমিক শূন্য ৪ শতাংশ। বাংলাদেশ সমঅধিকার পার্টি (বিইপি) শূন্য শতাংশ। 

বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট (মুক্তিজোট) ভোট পেয়েছে শূন্য দশমিক শূন্য ১ শতাংশ। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি ভোট পেয়েছে শূন্য দশমিক শূন্য ১ শতাংশ। বাংলাদেয় বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ভোট পেয়েছে শূন্য দশমিক শূন্য ৪ শতাংশ। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) শূন্য দশমিক শূন্য ২ শতাংশ। বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) ভোট পেয়েছে শূন্য দশমিক শূন্য ৫ শতাংশ। লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ভোট পেয়েছে শূন্য দশমিক ৩৫ শতাংশ। স্বতন্ত্র প্রার্থীরা ভোট পেয়েছে ৫ দশমিক ৭৯ শতাংশ ভোট। গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে ২৯৯টি আসনে ৫০টি রাজনৈতিক দল অংশগ্রহণ করে। মোট প্রার্থীর সংখ্যা ছিল ২ হাজার ২৮ জন।