আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

চোখরাঙানি উড়িয়ে রুশ তেল কিনবে ভারত

Tania Jaha12-02-2026 02:53:07 AMদেখেছেন 85 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
চোখরাঙানি উড়িয়ে রুশ তেল কিনবে ভারত

২৪ঘণ্টা অনলাইন : ট্রাম্পের চোখরাঙানি উড়িয়ে রুশ তেল কিনবে ভারত, এটা নিশ্চিত করেছেন রাশিয়ার বিদেশমন্ত্রী। প্রশ্ন হচ্ছে ডোনাল্ড ট্রাম্পের চোখরাঙানিতে রুশ তেল কেনা থামিয়ে দেবে ভারত! বাণিজ্য চুক্তি চূড়ান্ত হয়ে যেতেই এই আলোচনা চলছে কূটনৈতিক মহলে। মার্কিন প্রেসিডেন্ট নিজেও দাবি করেছেন, রুশ তেল কেনা বন্ধ করে দেবে ভারত। তবে সেই দাবি একেবারে উড়িয়ে দিয়েছেন রাশিয়ার বিদেশমন্ত্রী সের্গেই লাভরভ। তাঁর কথায়, ট্রাম্প ছাড়া আর কেউই দাবি করেনি যে রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করবে ভারত।

১১ ফেব্রুয়ারি হোয়াইট হাউসের বিবৃতি উল্লেখ করে মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা দপ্তর জানিয়েছে, নতুন শুল্ক ধার্য হবে ৭ ফেব্রুয়ারি বা তার পরে গুদাম থেকে বার করা পণ্যের উপর। পারস্পারিক শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১৮ শতাংশ করা হয়েছে, সেই শুল্কহার কার্যকর হবে। এহেন পরিস্থিতিতে স্বভাবতই প্রশ্ন উঠছে, রুশ তেল কেনা নিয়ে এবার কী পদক্ষেপ করবে ভারত? কারণ রুশ তেল না কেনা এবং পাঁচ বছরে ৪৫ লক্ষ কোটি টাকার মার্কিন পণ্য কেনার শর্তে বাণিজ্য চুক্তি করতে চলেছে ভারত ও আমেরিকা। ভারত কি সেই শর্ত না মেনে রুশ তেল আমদানি করা চালিয়ে যাবে?

জল্পনা আরও উসকে দিয়েছেন রুশ বিদেশমন্ত্রী। তিনি স্পষ্ট বলেন, “একমাত্র ডোনাল্ড ট্রাম্পই গোটা বিশ্বে বলে বেড়াচ্ছেন যে ভারত নাকি দীর্ঘদিনের বিশ্বস্ত ‘বন্ধু’ রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করে দেবে। কিন্তু ট্রাম্প ছাড়া আর কেউই একথা বলছেন না। ভারত-রাশিয়ার সম্পর্কে টানাপোড়েন হচ্ছে, এমনটা ধরে নেওয়ার কোনও কারণ নেই।” রুশ বিদেশমন্ত্রীর এই মন্তব্যে ভারতের তরফে কোনও প্রতিক্রিয়া মেলেনি।

উল্লেখ্য, দিনদুয়েক আগেই বিদেশসচিব বিক্রম মিসরি বলেন, “জ্বালানির ক্ষেত্রে দেশের স্বার্থ রক্ষা করাই মূল লক্ষ্য। যাতে ভারতের সমস্ত নাগরিক এবং শিল্পক্ষেত্র পর্যাপ্ত জ্বালানি পায়। শুধু তা-ই নয়, সেই জ্বালানি যেন সাশ্রয়ী মূল্যে পাওয়া যায় এবং সরবরাহ ব্যবস্থা যাতে নির্ভরযোগ্য সেটাও নিশ্চিত করা আমাদের কর্তব্য।” ভারত যে রাশিয়া থেকে তেল কিনবে, সেই নিয়ে স্পষ্টভাবে কোনও জবাব অবশ্য মেলেনি। তবে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী পীযূষ গোয়েল। তিনি জানিয়েছেন, ভারতের স্বার্থেই আমেরিকা থেকে তেল কেনা হবে। সেকথার অর্থ কি রুশ তেল আমদানি বন্ধ করে দেওয়া?


 

চোখরাঙানি উড়িয়ে রুশ তেল কিনবে ভারত | ২৪ঘণ্টা