আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

সাংবাদিক ছাঁটাইয়ের জেরে ওয়াশিংটন পোস্টের সিইওর পদত্যাগ

Tania Jaha08-02-2026 03:53:17 PMদেখেছেন 79 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সাংবাদিক ছাঁটাইয়ের জেরে ওয়াশিংটন পোস্টের সিইওর পদত্যাগ

২৪ ঘণ্টা অনলাইন: যুক্তরাষ্ট্রের প্রভাবশালী সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্টের প্রকাশক প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উইল লুইস পদত্যাগ করেছেন। মাত্র কয়েকদিন আগে সংবাদমাধ্যমটি ৩০০ সাংবাদিককে ছাঁটাই করে।

এরপর থেকে উইল লুইস সমালোচনার মুখে ছিলেন। পত্রিকাটির আর্থিক বিষয় কিভাবে দেখছেন এ নিয়ে তোপের মুখে পড়েন তিনি। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার (৭ ফেব্রুয়ারি) পদত্যাগের ঘোষণা দেন উইল লুইস। তার স্থলাভিষিক্ত হবেন জেফ ডি’অনোফ্রিয়ো। জেফ ভারপ্রাপ্ত প্রকাশকের দায়িত্ব পালন করবেন।

উইল লুইস স্টাফদের কাছে খুবই ছোট একটি নোটের মাধ্যমে পদত্যাগের কথা জানান। তিনি পত্রিকার মালিক ও বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি জেফ বেজোসকে ধন্যবাদ জানান। উইল জানিয়েছেন, ওয়াশিংটন পোস্টের ভবিষ্যতের জন্য কঠিন সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন ছিল।

নোটে তিনি লিখেছেন, “ওয়াশিংটন পোস্টে দুই বছরের পরিবর্তনের পর, আমার জন্য সরে যাওয়ার এখনই উপযুক্ত সময়। আমি প্রকাশক ও সিইউ থাকার সময় জেফ বেজোস যে সমর্থন ও নেতৃত্ব দিয়েছেন তার জন্য তাকে ধন্যবাদ জানাতে চাই। এ প্রতিষ্ঠান তার চেয়ে ভালো মালিককে পেয়েছে।”

তিন শতাধিক সাংবাদিককে ছাঁটাইয়ের কারণ ইঙ্গিত করে উইল নোটে লিখেছেন, “আমার দায়িত্বকালে, ওয়াশিংটন পোস্টের টেকসই ভবিষ্যতের কথা চিন্তা করে কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছে। যেন এটি লাখ লাখ পাঠককে খবর পৌঁছে দিতে পারে।”

সংবাদমাধ্যম সিএনএন অবশ্য জানিয়েছে, গত বুধবার যখন সাংবাদিকদের ছাঁটাই করা হয় তখন লুইস অনুপস্থিত ছিলেন। যখন তার অনেক সহকর্মী চাকরি হারিয়ে দিশেহারা হয়ে পড়েন তখন তিনি স্টেডিয়ামে খেলা দেখতে যান। যা অনেককে ক্ষুব্ধ করে তোলে।