আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

স্কটল্যান্ডকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

টি-টোয়েন্টি বিশ্বকাপে শেফার্ডের হ্যাটট্রিক

Tania Jaha07-02-2026 11:28:37 PMদেখেছেন 105 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
স্কটল্যান্ডকে হারাল ওয়েস্ট ইন্ডিজ

২৪ঘণ্টা   অনলাইন : সব ঠিক থাকলে এ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হতো বাংলাদেশ। কিন্তু নিরাপত্তাজনিত কারণে বাংলাদেশ সরকার ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানানোয় স্কটল্যান্ডকে টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার সুযোগ দিয়েছে আইসিসি।

তবে স্কটল্যান্ডকে বাংলাদেশ ভেবেই যেন বোলিং কারিশমা দেখাতে চেয়েছিলেন রোমারিও শেফার্ড। সেটা করেও দেখালেন! এই তো গত অক্টোবরেই চট্টগ্রামে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন শেফার্ড। কলকাতার ইডেন গার্ডেন্সে আজ আরো চাপের মুখে করলেন আরেকটি হ্যাটট্রিক। এই বোলিং অলরাউন্ডারের নৈপুণ্যেই স্কটল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে আসরে শুভসূচনা করল ওয়েস্ট ইন্ডিজ।

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে শিমরন হেটমায়ারের ঝোড়ো ফিফটিতে (৩৬ বলে ৬৪) ৫ উইকেটে ১৮২ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ৭ বল বাকি থাকতে ১৪৭ রানে অলআউট হয় স্কটল্যান্ড। অধিনায়ক রিচি বেরিংটন ও টম ব্রুসের ৪৬ বলে ৭৮ রানের জুটিতে এক পর্যায়ে ১৩ ওভারে ৩ উইকেটে ১১৪ রান তুলে ফেলেছিল স্কটল্যান্ড। ৭ উইকেট হাতে রেখে ৪২ বলে দরকার ছিল ৬৯ রান; এখনকার দিনে যা খুব কঠিন নয়।

কিন্তু ১৪তম ওভারে জেসন হোল্ডার বেরিংটন-ব্রুসের জুটি ভাঙতেই স্কটিশ ইনিংসে মড়ক লাগে। এরপর শেফার্ডের দুর্ধর্ষ স্পেলে মুহূর্তেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় ওয়েস্ট ইন্ডিজ।
 
১৭তম ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে ম্যাথু ক্রস, মাইকেল লিস্ক ও অলিভার ডেভিডসনকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন শেফার্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপ ইতিহাসে এটি দশম হ্যাটট্রিক, আর ওয়েস্ট ইন্ডিজ দলের বোলারদের মধ্যে প্রথম। ওভারের শেষ বলে শাফিয়ান শরীফকে ফিরিয়ে ‘ফাইফার’ও পূর্ণ করেন শেফার্ড। তবে ঝোড়ো ফিফটির সুবাদে ম্যাচসেরার পুরস্কার উঠেছে শিমরন হেটমায়ারের হাতে। 

সংক্ষিপ্ত স্কোর

ওয়েস্ট ইন্ডিজ : ২০ ওভারে ১৮২/৫ (হেটমায়ার ৬৪, কিং ৩৫, রাদারফোর্ড ২৬, পাওয়লে ২৪; কারি ২/২৩, ডেভিডসন ৩/২৩, লিস্ক ১/৪২, শরীফ ১/৪৬)।

স্কটল্যান্ড : ১৮.৫ ওভারে ১৪৭ অলআউট (বেরিংটন ৪২, ব্রুস ৩৫, মানসে ১৯, ওয়াট ১৫; শেফার্ড ৫/২০, হোল্ডার ৩/৩০, জোসেফ ১/২৬, মোতি ১/২৯)।

ফল : ওয়েস্ট ইন্ডিজ ৩৫ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : শিমরন হেটমায়ার।