আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

বাংলাদেশের প্রতি সংহতি জানাতেই ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের

Tania Jaha02-02-2026 02:13:38 PMদেখেছেন 98 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বাংলাদেশের প্রতি সংহতি জানাতেই ভারত ম্যাচ বয়কটের সিদ্ধান্ত পাকিস্তানের

২৪ঘণ্টা অনলাইন: অনেক নাটকীয়তার পর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দিয়েছে পাকিস্তানের ফেডারেল সরকার। তবে ভারতের বিপক্ষে আগামী ১৫ ফেব্রুয়ারির নির্ধারিত ম্যাচটি খেলবে না পাকিস্তান ক্রিকেট দল। গতকাল (১ ফেব্রুয়ারি) রাজধানী ইসলামাবাদে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভি ও প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের বৈঠকের পর এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম জিও নিউজ।

সূত্রের বরাতে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পক্ষপাতদুষ্ট আচরণ, বিশেষ করে বাংলাদেশের সঙ্গে করা বৈষম্য এমন সিদ্ধান্তের নেপথ্যে প্রধান কারণ। ঘটনার সূত্রপাত, মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর। নিরাপত্তা শঙ্কা দেখিয়ে টাইগার এই পেসারকে বাদ দেয় বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এরপর একই কারণ দেখিয়ে বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। তবে আইসিসি সেই আবেদন প্রত্যাখ্যান করে।

বিসিবির অবস্থান অনড় থাকায় আসন্ন বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দিয়ে তাদের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হয়। আইসিসি জানায়, টুর্নামেন্ট শুরুর (৭ ফেব্রুয়ারি) এত কাছাকাছি সময়ে সূচি পরিবর্তন করা সম্ভব নয়। শুরু থেকেই আইসিসির এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে আসছে পিসিবি। গতকালকের আগেও আরেক দফা দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছিলেন পিসিবি সভাপতি। পাকিস্তান সরকারের সিদ্ধান্তের প্রসঙ্গে সূত্রগুলো বলেছে, বাংলাদেশের প্রতি সংহতি প্রকাশ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সূত্রের ভাষ্য, “প্রতিবাদস্বরূপ পাকিস্তান দলকে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ না খেলতে নির্দেশ দেওয়া হয়েছে।”

দেশটির সরকারি সূত্রগুলো আরও জানায়, ২০২৪ সালের আগস্টে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির চেয়ারম্যান নির্বাচিত হওয়া ভারতের জয় শাহ তার সিদ্ধান্তের মাধ্যমে আইসিসিকে কার্যত ‘ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিলে’ পরিণত করেছেন। সূত্রগুলো বলেছে, “ন্যায়বিচার ও সমতার নীতিমালা পক্ষপাতদুষ্ট সিদ্ধান্তের কারণে ভেঙে পড়েছে। আইসিসির মঞ্চে সিদ্ধান্ত গ্রহণে দ্বিমুখী মানদণ্ড প্রয়োগ করা হচ্ছে।” বর্তমান পরিস্থিতিতে প্রতিবাদ জানানো জরুরি হয়ে পড়েছিল বলেও মন্তব্য করেছে পাকিস্তান সরকারের সংশ্লিষ্ট সূত্র।