আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

যে লো-ক্যালরি স্ন্যাকসগুলো রাখতে পারেন ডায়েট মেন্যুতে

admin02-02-2026 12:44:34 AMদেখেছেন 110 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
যে লো-ক্যালরি স্ন্যাকসগুলো রাখতে পারেন ডায়েট মেন্যুতে

২৪ঘণ্টা অনলাইন : ওজন কমানোর জন্য অনেকে নানা ধরনের পদ্ধতি অনুসরণ করেন। জিমে যাওয়া বা বাসায় ফ্রি হ্যান্ড এক্সারসাইজের সঙ্গে যেটা মাথায় রাখতে হবে তা হলো সঠিক ডায়েট প্ল্যান। ডায়েট মেন্যুতে হালকা ও পুষ্টিকর স্ন্যাকস রাখা জরুরি। এগুলো শরীরকে শক্তি জোগায়, আবার অতিরিক্ত ক্যালরিও বাড়ায় না। কয়েকটি সহজ লো-ক্যালরি স্ন্যাকসের আইডিয়া জেনে নিন।

সবজি সালাদ

শসা, টমেটো, গাজর, লেটুস আর লেবুর রস দিয়ে তৈরি সালাদ হলো একেবারে হালকা ও স্বাস্থ্যকর স্ন্যাকস। এতে ভিটামিন ও ফাইবার প্রচুর পরিমাণে পাওয়া যায়।

গ্রিক দইয়ের সঙ্গে ফল

চিনি ছাড়া গ্রিক দইয়ের সঙ্গে স্ট্রবেরি, আপেল বা আঙুর খেলে পেট ভরে, আবার ক্যালরি কম থাকে।

ভাজা ছোলা

সামান্য মসলা মিশিয়ে শুকনো ছোলা ভেজে নিলে এটি হয়ে ওঠে প্রোটিনসমৃদ্ধ লো–ক্যালরি স্ন্যাকস। অফিস বা বাইরে নিয়ে যাওয়ার জন্যও ভালো অপশন।

পপকর্ন (তেল ছাড়া)

তেল বা মাখন ছাড়া এয়ার–পপড পপকর্ন কম ক্যালরিযুক্ত ও ফাইবারসমৃদ্ধ। ক্ষুধা মেটাতে এটি দারুণ কাজ করে।

সেদ্ধ ডিম

একটি সেদ্ধ ডিমে প্রায় ৭০ ক্যালরি থাকে, কিন্তু এটি দীর্ঘসময় পেট ভরা রাখে। তাই ডায়েট মেন্যুর জন্য এটি উপযুক্ত।

আপেল বা নাশপাতি সঙ্গে বাদাম

এক টুকরো আপেল বা নাশপাতির সঙ্গে ৪–৫টা আমন্ড বা আখরোট খেলে শরীর পুষ্টি পায় কিন্তু ক্যালরি বাড়ে না।

শসা বা গাজরের স্টিক

শসা বা গাজরের লম্বা স্টিক কেটে হালকা লবণ ও গোলমরিচ ছিটিয়ে খেলেই হয়ে যায় টাটকা ও লো–ক্যালরি স্ন্যাকস।