আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
শিক্ষা-প্রযুক্তি

স্মার্ট ক্লাসরুম স্থাপনে চীন-বাংলাদেশ যৌথ প্রকল্প: নির্বাচিত প্রতিষ্ঠানের তথ্য চাইল মাউশি

admin01-02-2026 11:55:26 PMদেখেছেন 106 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
স্মার্ট ক্লাসরুম স্থাপনে চীন-বাংলাদেশ যৌথ প্রকল্প: নির্বাচিত প্রতিষ্ঠানের তথ্য চাইল মাউশি

২৪ঘণ্টা অনলাইন : বাংলাদেশ ও চীন সরকারের যৌথ উদ্যোগে দেশের মাধ্যমিক বিদ্যালয়ে ‘স্মার্ট ক্লাসরুম’ স্থাপনের লক্ষ্যে নির্বাচিত শিক্ষা প্রতিষ্ঠান ও অফিসসমূহের তথ্য সংগ্রহের কাজ শুরু মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। এরই অংশ হিসেবে আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে অনলাইনে তথ্য প্রদানের জন্য মাউশির পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। 

অধিদপ্তরের পরিকল্পনা ও উন্নয়ন শাখার সহকারী পরিচালক মিনহাজউদ্দীন আহম্মদ স্বাক্ষরিত পৃথক দুটি বিজ্ঞপ্তিতে আজ রোববার এই নির্দেশনা সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,‘এস্টাবলিস্টমেন্ট অব স্মার্ট ক্লাসরুম ইন সিলেক্টেড সেকেন্ডারি স্কুলস অব বাংলাদেশ’ শীর্ষক প্রকল্পের আওতায় সারা দেশে ৩০০টি স্মার্ট ক্লাসরুম, ৩০টি কনফারেন্স/মিটিং রুম এবং ১০টি রেকর্ডিং রুম স্থাপন করা হবে। চীনা কারিগরি দল ‘অ্যারোস্পেস প্ল্যানিং অ্যান্ড ডিজাইন গ্রুপ কোম্পানি লিমিটেড’ ইতোমধ্যে প্রকল্পের ফিজিবিলিটি স্টাডি সম্পন্ন করেছে।

এতে বলা হয়, প্রাথমিকভাবে নির্বাচিত মাধ্যমিক বিদ্যালয়, আঞ্চলিক পরিচালকের কার্যালয় এবং সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহকে নির্ধারিত গুগল ফর্মে তথ্য প্রদান করতে হবে। রেকর্ডিং ও কনফারেন্স রুমের জন্য প্রতিষ্ঠানের অপেক্ষাকৃত নতুন ভবন এবং উঁচু তলার কক্ষগুলোকে প্রাধান্য দিতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আগামী ৩ ফেব্রুয়ারির মধ্যে সংশ্লিষ্ট জেলা শিক্ষা অফিসার এবং বিদ্যালয় ও কলেজের প্রধানদের নির্ভুল তথ্য জমা নিশ্চিত করতে হবে।প্রকল্পের চূড়ান্ত কারিগরি সমাধান এবং বাস্তব অবস্থা যাচাইয়ের জন্য চীনা কারিগরি দলের সরবরাহকৃত প্রশ্নমালার আলোকে এই তথ্য সংগ্রহ করা হচ্ছে। তথ্য প্রদানের ক্ষেত্রে কোনো সমস্যার সম্মুখীন হলে প্রকল্পের ফোকাল পয়েন্ট কর্মকর্তার (মোবাইল নম্বর ০১৫১৫৬৭৮৯০৪) সাথে যোগাযোগ করতে বলা হয়েছে।