আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

এবার বলিউড নির্মাতার বাড়িতে গুলিবর্ষণ

Tania Jaha01-02-2026 03:48:25 PMদেখেছেন 94 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
এবার বলিউড নির্মাতার বাড়িতে গুলিবর্ষণ

২৪ ঘণ্টা অনলাইন: বলিউডের জনপ্রিয় পরিচালক রোহিত শেঠির মুম্বাইয়ের বাসভবন লক্ষ্য করে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার ভোররাতে মুম্বাইয়ের জুহু এলাকায় তার বাড়ির সামনে অন্তত পাঁচ রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ উঠেছে। এই ঘটনার পর ওই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, রোববার ভোরে জুহু এলাকার একটি বহুতল ভবনে রোহিতের ফ্ল্যাট লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালায় অজ্ঞাতপরিচয় দুর্বৃত্তরা। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

এরই মধ্যে ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু হয়েছে। এছাড়া পরিচালকের ব্যালকনি থেকেও ফরেনসিক নমুনা সংগ্রহ করা হয়েছে। তবে ঘটনার সময় রোহিত শেঠি বাড়িতে ছিলেন কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এই হামলার পেছনে কুখ্যাত ‘বিষ্ণোই গ্যাং’-এর হাত রয়েছে কি না, তা খতিয়ে দেখছে মুম্বাই পুলিশ। তবে এখন পর্যন্ত কোনো গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে পরিচালকের বাড়ির নিরাপত্তা জোরদার করা হয়েছে।

বলিউড তারকাদের লক্ষ্য করে হামলার ঘটনা মুম্বাইয়ে নতুন নয়। এর আগে সালমান খানের বাড়ির সামনে গুলিবর্ষণের ঘটনা ঘটেছিল। এছাড়া শাহরুখ খানকেও একাধিকবার প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। গত বছরের জুলাই মাসে জনপ্রিয় কমেডিয়ান কপিল শর্মার রেস্তোরাঁতেও ৯ রাউন্ড গুলি চালিয়েছিল দুর্বৃত্তরা, যে ঘটনায় পরবর্তীতে বিষ্ণোই গ্যাংয়ের নাম উঠে আসে।