আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

অভিনয়ের ৩০ বছর শেষে রানী মুখার্জির নতুন শুরু

admin01-02-2026 12:41:10 AMদেখেছেন 95 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
অভিনয়ের ৩০ বছর শেষে রানী মুখার্জির নতুন শুরু

২৪ঘণ্টা  অনলাইন : বলিউডে অভিনয়জীবনের তিন দশক পূর্ণ হওয়ার সময় নতুন ছবি ‘মর্দানি ৩’ নিয়ে বড় পর্দায় ফিরেছেন রানী মুখার্জি। শিবানী শিবাজি রায়ের চরিত্রে প্রায় তিন বছর পর দর্শকের সামনে আসা এই ছবিকে ঘিরে নিজের দীর্ঘ অভিনয়জীবন, ব্যক্তিগত অনুভূতি ও না-বলা গল্পের কথা ভাগ করে নিয়েছেন তিনি।

নতুন ছবির মুক্তি ও অভিনয়জীবনের ৩০ বছর পূর্তি উপলক্ষে করণ জোহর–এর সঙ্গে এক আড্ডায় অংশ নেন রানী মুখার্জি। সেখানে সহশিল্পীদের সঙ্গে সম্পর্ক, ক্যারিয়ারের উত্থান–পতন এবং ব্যক্তিগত জীবনের নানা স্মৃতিচারণা উঠে আসে। আড্ডার সবচেয়ে আবেগঘন মুহূর্তটি আসে শেষদিকে, যখন রানী ও আদিত্য চোপড়া–র কন্যা আদিরার লেখা একটি চিঠি পড়ে শোনানো হয়। মেয়ের লেখা শুনে চোখে জল চলে আসে অভিনেত্রীর।

মুম্বাইয়ের যশ রাজ ফিল্মস স্টুডিওতে আয়োজিত এ আয়োজনে কেক কেটে উদ্‌যাপন করা হয় রানীর তিন দশকের অভিনয়জীবন। ১৯৯৬ সালে ‘রাজা কি আয়েগি বারাত’ দিয়ে বড় পর্দায় অভিষেকের কথা স্মরণ করে তিনি বলেন, তখন তিনি ঠিক বুঝতেই পারেননি অভিনয়ের পথ কত দূর যাবে। মায়ের কথায় কাজে নেমে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টাই ছিল তার একমাত্র লক্ষ্য।

ক্যারিয়ারের শুরুতে ইন্ডাস্ট্রির কয়েকজন গুরুত্বপূর্ণ মানুষের আস্থার কথা তুলে ধরে রানী বলেন, আদিত্য চোপড়া, করণ জোহর, শাহরুখ খান ও আমির খান–এর বিশ্বাস তার পথচলাকে সহজ করেছে। ‘কুছ কুছ হোতা হ্যায়’ ছবিতে টিনা চরিত্রে রানীর অভিনয়ের পেছনেও আদিত্য চোপড়ার পরামর্শ ছিল বলে জানান করণ জোহর, যা রানীর ক্যারিয়ারে নতুন গতি এনে দেয়।

নিজের উল্লেখযোগ্য কাজের প্রসঙ্গে রানী ‘ব্ল্যাক’ ছবিকে ‘লাইভ অ্যাক্টিং স্কুল’ হিসেবে উল্লেখ করেন। সঞ্জয় লীলা বানসালি–র নির্দেশনায় অমিতাভ বচ্চন–এর সঙ্গে কাজ করা তাকে অভিনেত্রী হিসেবে সমৃদ্ধ করেছে বলেও জানান তিনি। ‘সাথিয়া’ ছবির বাস্তব লোকেশন ও সিঙ্ক সাউন্ড তার অভিনয়ে বাস্তবতা এনেছিল বলেও স্মরণ করেন রানী।

ব্যক্তিগত জীবন প্রসঙ্গে স্বামী আদিত্য চোপড়ার সরলতা ও বিনয়কে তাদের সম্পর্কের শক্তি হিসেবে উল্লেখ করেন তিনি। গোপন বিয়ের স্মৃতিচারণায় করণ জোহর জানান, মাত্র ১৮ জন অতিথি নিয়ে সেই বিয়ে হয়েছিল এবং বিষয়টি গোপন রাখতে তিনি নিজেও দারুণ চাপের মধ্যে ছিলেন।আড্ডার শেষ পর্যায়ে রানী বলেন, এই সময়টা তার কাছে এক ধরনের ‘পুনর্জন্ম’। তিন দশক পেরিয়েও নতুন করে শুরু করার অনুভূতি নিয়ে তিনি বলেন, মনে হচ্ছে ‘মর্দানি ৩’-ই তার প্রথম ছবি। বক্তব্যেই স্পষ্ট, দীর্ঘ পথচলার পরও নতুন চ্যালেঞ্জ নিতে প্রস্তুত এই অভিনেত্রী।