আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

আম খেলে কী ডায়াবেটিস বাড়ে?

admin01-02-2026 12:30:37 AMদেখেছেন 122 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
আম খেলে কী ডায়াবেটিস বাড়ে?

২৪ঘণ্টা  অনলাইন : মানুষ আগে মৌসুমে আম খেত। আর এখন মানুষ ফ্রিজে রেখে প্রায় সময় আম খায়। কিন্তু আয়েশ করে খেতে পারে না। তার প্রধান কারণ ডায়াবেটিস। তাদের ধারণা আম খেলে ডায়াবেটিস বেড়ে যাবে। আসলেই কী আম খেলে ডায়াবেটিস বাড়ে?


কেউ বলেন, ডায়াবেটিসে আম একেবারে নিষিদ্ধ। আবার কেউ বিশ্বাস করেন, আম খেলে ডায়াবেটিসই সেরে যায়! বাস্তবতা অবশ্য এর মাঝামাঝি।

এক্ষেত্রে মুম্বাইয়ের শীর্ষস্থানীয় ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. রাহুল বাক্সি জানান, আমের মৌসুমে তার কাছে যেসব রোগী আসেন, তাদের বেশিরভাগেরই সবচেয়ে কমন প্রশ্ন থাকে,  তারা আম খেতে পারবেন কিনা। তিনি জানান, আমের মৌসুম শেষে অনেক রোগীর শরীরের চিনির লেভেল বেড়ে যায়। কারণ তারা কোনো রকম নিয়মের মধ্যে না থেকেই আম খান।

তাই প্রশ্নটা শুধু আম খাওয়া নয়, কীভাবে, কতটা এবং কখন খাওয়া উচিত- সেই নিয়ম জানা জরুরি। সম্প্রতি দুটি ভারতীয় গবেষণা আম খেলে ডায়াবেটিস বাড়তে পারে- এমন প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করেছে। গবেষণায় দেখা গেছে, পরিমিত ও পরিকল্পিতভাবে আম খাওয়া টাইপ-২ ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর নয়, বরং উপকারী হতে পারে।

ইউরোপিয়ান জার্নাল অব ক্লিনিক্যাল নিউট্রিশন-এ প্রকাশিত এক পাইলট স্টাডিতে দেখা গেছে, সফেদা, দশেরি ও ল্যাংড়া জাতের আম খাওয়ার পর রক্তে যতটা চিনি বাড়ে, তা রুটি খাওয়ার চেয়ে কম বা একই রকম।

৩৫ জন রোগীর ওপর ৮ সপ্তাহ ধরে আরেকটি গবেষণা করা হয়। ওই গবেষণায় দেখা গেছে, সকালে রুটির পরিবর্তে ২৫০ গ্রাম আম খেয়ে ওই রোগীরা রক্তে শর্করা, ইনসুলিন নেওয়ার সমস্যা, ওজন ও কোমরের মাপে উন্নতি দেখিয়েছেন।

বিশেষজ্ঞ চিকিৎসকগণ বলছেন, এই ফল খাওয়ার আগে কিছু বিষয় মাথায় রাখা জরুরি- একটি ছোট আমে আছে প্রায় ১৮০ ক্যালোরি। তাই এটি প্রতিদিনের ক্যালোরির হিসাব করে খেতে হবে। গ্লুকোজ নিয়ন্ত্রণে থাকলে, দিনে একবার বা দুইবার অর্ধেক আম খাওয়া যেতে পারে। তবে তা খাবারের মাঝে খাওয়া ভালো, ডেজার্ট হিসেবে নয়। 

তাই আম খেলেই যে বেড়ে যাবে ডায়াবেটিস, এমন ভাবনা ছেড়ে দিয়ে পরিমিতি, সচেতনতা ও চিকিৎসকের পরামর্শ মেনে চললে আম হতে পারে আপনার গ্রীষ্মকালীন আনন্দের অংশ। তাই গ্রীষ্মে আম খান, কিন্তু জেনে-বুঝে।
তথ্যসূত্র: বিবিসি