সারাদেশ
নওগাঁয় ডাম্প ট্রাকের চাপায় ভ্যানের পাঁচ যাত্রী নিহত
Tania Jaha31-01-2026 11:04:15 AMদেখেছেন 123 বার
শেয়ার করুন

২৪ ঘণ্টা অনলাইন : নওগাঁর মহাদেবপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন। ৩১ জানুয়ারি ভোরে এ দুর্ঘটনা ঘটে। উপজেলার পাঠকাঠি এলাকায় একটি ডাম্প ট্রাক একটি ভ্যানকে চাপা দেয়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত অবস্থায় আরও তিনজনকে হাসপাতালে নেওয়া হয়। পরে তাদেরও মৃত্যু হয়।
নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নূরপুর এলাকার বিপুল পাহান (২৫)। অন্যজন সঞ্জু রাও (৪৫)। মহাদেবপুর ফায়ার সার্ভিস জানায়, ডাম্প ট্রাকটি মহাদেবপুর থেকে পত্নীতলার দিকে যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে চাপা দেয়। মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. ইমরুল কায়েস বলেন, ভোর সাড়ে ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। ভোর ৫টার দিকে আহত তিনজনকে হাসপাতালে আনা হয়।এই ঘটনায় মোট পাঁচজনের মৃত্যু হয়েছে।
