আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
বিনোদন

ফের ট্রলের শিকার দিলজিৎ দোসাঞ্জ

Tania Jaha29-01-2026 05:20:59 PMদেখেছেন 116 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ফের ট্রলের শিকার দিলজিৎ দোসাঞ্জ

২৪ ঘণ্টা অনলাইন : বলিউড হোক বা টলিউড তারকাদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় ট্রলিং এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। তবে এবার ট্রলের মুখে পড়ে খবরের শিরোনামে উঠে এসেছেন জনপ্রিয় গায়ক ও অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ। অভিনেতার দেশপ্রেম নিয়ে প্রশ্ন তুলে নেটদুনিয়ার একাংশ যখন উত্তাল, ঠিক তখনই তার সমর্থনে ঢাল হয়ে দাড়ালেন নামী প্রযোজক ভূষণ কুমার। 

ঘটনার সূত্রপাত দিলজিতের একটি পাঞ্জাবি ছবিকে কেন্দ্র করে। সেখানে এক পাকিস্তানি অভিনেত্রীর উপস্থিতি নিয়ে আপত্তি তুলেছেন নেটিজেনদের একটি অংশ। বিশেষ করে ভারতজুড়ে যখন পাকিস্তানকে বয়কটের ডাক উঠেছে, তখন দিলজিতের ছবিতে পাকিস্তানি শিল্পীর থাকাটা ভালোভাবে নেননি অনেকে। 

এই ইস্যুতেই তাকে ‘দেশবিরোধী’ তকমা দিয়ে আক্রমণ করা হচ্ছে। এমনকি আসন্ন বড় বাজেটের ছবি ‘বর্ডার ২’-তে দিলজিতের কাস্টিং নিয়েও শুরু হয়েছে তীব্র বিরোধিতা। দিলজিতের বিরুদ্ধে ওঠা এই অভিযোগের বিপরীতে দাঁড়িয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন টি-সিরিজের কর্ণধার ভূষণ কুমার। 

একটি সাক্ষাৎকারে তিনি বলেন, ‘সোশ্যাল মিডিয়ায় কে কী বলল, তার ওপর ভিত্তি করে কোনো সিদ্ধান্ত নেওয়া অসম্ভব। একজন অভিনেতার মূল্যায়ন হওয়া উচিত তার প্রতিভা এবং পেশাদারিত্বের নিরিখে। তিনি অতীতে কী করেছেন বা কোন ভাষায় কাজ করেছেন, সেটা বড় কথা নয়।’

ভূষণ কুমার আরও যোগ করেন, সিনেমা একটি সৃজনশীল মাধ্যম যেখানে গল্প আর অভিনয়ই শেষ কথা। তার মতে, যারা প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখেন, তারা গল্পের টানেই যান; ট্রল দেখে সিনেমা বিচার করেন না।

শুধু ভূষণ কুমারই নন, এই বিতর্কে দিলজিতের পাশে দাঁড়িয়েছেন ইন্ডাস্ট্রির একঝাঁক পরিচালক ও শিল্পী। তাদের মতে, সোশ্যাল মিডিয়ার চাপে নতিস্বীকার করলে কাজের স্বাধীনতা নষ্ট হবে। শিল্পীদের ব্যক্তিগত বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে ইস্যু করে তাঁদের ক্যারিয়ার নষ্ট করার প্রচেষ্টাকে অনেকেই নিন্দনীয় বলে মনে করছেন।