আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিশ্বকাপ ফুটবল

বিএনপিই দেশে শান্তি ফিরিয়ে আনতে পারে : মির্জা ফখরুল

admin29-01-2026 01:03:58 AMদেখেছেন 121 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিএনপিই দেশে শান্তি ফিরিয়ে আনতে পারে : মির্জা ফখরুল

২৪ঘণ্টা অনলাইন : দেশের শান্তি, উন্নয়ন ও কর্মসংস্থান নিশ্চিত করতে পরীক্ষিত রাজনৈতিক দল বিএনপিকে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নে এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম বলেন, “আগামী ১২ ফেব্রুয়ারি ভোট। এই ভোটের মাধ্যমেই আপনাদের সিদ্ধান্ত নিতে হবে—আপনারা কি শান্তি ও উন্নয়ন চান? দেশের রাস্তাঘাট, স্কুল-কলেজের উন্নয়ন, ছেলে-মেয়েদের চাকরি নিশ্চিত করতে হলে পরীক্ষিত দল বিএনপিকে ভোট দিতে হবে। 

জামায়াত প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে জামায়াতের নিজামী ও মুজাহিদ মন্ত্রী ছিলেন। তখন তো তারা আমাদের সাথেই ছিল। এখন তারা বলছে বিএনপি দুর্নীতি করেছে—তাহলে তারা কি ধর্ম গোত্রের যুধিষ্টির ছিল। তাহলে তো তাদেরও দুর্নীতির ভাগ নিতে হবে।

বিএনপির আমলে উন্নয়নের চিত্র তুলে ধরে ফখরুল দাবি করেন, “বিএনপি কখনো দুর্নীতি করেনি। বরং আমাদের শাসনামলে কলকারখানা গড়ে উঠেছিল, পোশাক শিল্পে ১৫ লাখ নারী শ্রমিক কাজ করতো। বেগম খালেদা জিয়ার সরকার মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনা বেতনে পড়াশোনার সুযোগ করে দিয়েছিল—যার সুফল আজও দেশ পাচ্ছে।”

তিনি আরও বলেন, “এই ব্যবস্থার কারণেই আজ আমাদের মেয়েরা উচ্চশিক্ষা নিয়ে ডাক্তার-ইঞ্জিনিয়ার হচ্ছে।”

বর্তমান বেকারত্ব প্রসঙ্গে তিনি বলেন, “আজ দেশে চাকরি নেই। কলকারখানা নির্মাণ করতে হবে। উন্নত কৃষি ব্যবস্থা চালু করতে হবে। এগুলো একমাত্র বিএনপিই পারবে।”

ঠাকুরগাঁওয়ের উন্নয়নের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, “আমাদের সরকারের আমলেই বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের মাধ্যমে ডিপ টিউবওয়েল স্থাপন করে সেচব্যবস্থার উন্নয়ন করা হয়েছিল। আমরা অসংখ্য স্কুল, মসজিদ, মাদ্রাসা ও মন্দির নির্মাণ করেছি।”

তিনি বলেন, “তারেক রহমান ঘোষণা দিয়েছেন—বিএনপি ক্ষমতায় এলে দেড় বছরের মধ্যে এক কোটি বেকারের কর্মসংস্থান সৃষ্টি করা হবে। এতে আমাদের ছেলে-মেয়েরা কাজ পাবে, নিজের জীবন গড়তে পারবে।”

ঠাকুরগাওয়ে তার প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী প্রসঙ্গে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, “তারা ভালো করুক। তবে আমি আপনাদের কাছে একটি কথা বলতে চাই—আমার বয়স হয়ে গেছে। সম্ভবত এটাই আমার শেষ নির্বাচন। আপনারা যদি আগের মতো পাশে থাকেন, ধানের শীষে ভোট দিয়ে আমাকে জয়ী করেন, তাহলে আপনাদের অসম্পূর্ণ কাজগুলো শেষ করার সর্বোচ্চ চেষ্টা করবো, ইনশাল্লাহ।”