আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
তিন ভূমিকম্পে কেঁপে উঠল দেশ ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প
বিনোদন

অবসরের কারণ জানালেন অরিজিৎ

Tania Jaha28-01-2026 04:49:23 PMদেখেছেন 127 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
অবসরের কারণ জানালেন অরিজিৎ

২৪ ঘণ্টা অনলাইন : দুই দশকের সফল ক্যারিয়ারের মধ্যগগনে দাঁড়িয়ে সিনেমার গান বা প্লে-ব্যাক থেকে বিদায় নেওয়ার ঘোষণা দিলেন বলিউডের সুরের জাদুকর অরিজিৎ সিং। বাংলা হোক বা হিন্দি যার কণ্ঠের জাদুতে বুঁদ হয়ে থাকে কোটি প্রাণ, সেই অরিজিতের গান আর সিনেমায় শোনা যাবে না, এমন খবর বিশ্বাস করতে কষ্ট হচ্ছে ভক্তদের। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) নিজের এই সাহসী সিদ্ধান্তের পেছনের কারণ খোলসা করেছেন শিল্পী নিজেই। অরিজিৎ জানান, দীর্ঘ সময় ধরে একই ধরনের কাজ করতে গিয়ে একঘেয়েমি চলে আসছিল তার মধ্যে।

 তিনি লেখেন, এমন সিদ্ধান্ত নেওয়ার কথা আগেই ভেবেছিলাম, কিন্তু সাহসে কুলোচ্ছিল না। এবার সেই সাহসটা পেয়ে গিয়েছি। আসলে একটা কাজ দীর্ঘদিন ধরে করলে আমার বড্ড একঘেয়েমি চলে আসে। যে কারণে আমার গানের অ্যারেঞ্জমেন্টেও নানা বদল করি। তাই এবার নতুন ধরনের সঙ্গীতের খোঁজে ডুব দিলাম। নতুনদের জন্য পথ ছেড়ে দেওয়া শুধুমাত্র একঘেয়েমি নয়, অরিজিতের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে নতুন প্রজন্মের শিল্পীদের সুযোগ করে দেওয়ার মহৎ উদ্দেশ্যও। তিনি জানান, নতুনদের অনুপ্রেরণা হতেই এখন তিনি বেশি আগ্রহী। গায়কের কথায়, ‘আমি ভীষণভাবে নতুনদের গান শুনতে চাই। নতুনরা আমায় অনুপ্রেরণা জোগাবে, সেদিকেই তাকিয়ে আছি আমি।

২০১০ সালে তেলুগু ছবি 'কেডি'-র মাধ্যমে সিনেমা জগতে পা রেখেছিলেন অরিজিৎ। বলিউডে তার যাত্রা শুরু হয় 'মার্ডার ২' ছবির মাধ্যমে। তবে ২০১৩ সালে 'আশিকী ২' ছবির গান তাকে রাতারাতি মহাতারকায় পরিণত করে। এরপর দীর্ঘ প্রায় ২০ বছর ধরে দাপটের সঙ্গে রাজত্ব করেছেন তিনি। তবে প্লে-ব্যাক ছাড়লেও সংগীতের সঙ্গে তার সম্পর্ক ছিন্ন হচ্ছে না; বরং নতুন ঘরানার মিউজিক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতেই এই বিরতি নিচ্ছেন তিনি।