আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

এসএ গেমসের নতুন সময়

Tania Jaha28-01-2026 04:24:53 PMদেখেছেন 127 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
এসএ গেমসের নতুন সময়

২৪ ঘণ্টা অনলাইন: ২০২৬ সালের ২৩-৩১ জানুয়ারি পাকিস্তানের তিন শহরে এসএ গেমস হওয়ার কথা ছিল। আয়োজক পাকিস্তান নির্ধারিত সময়ে আয়োজন করতে পারেনি। গত পরশু উজবেকিস্তানের তাসখন্দে ২০২৭ সালের ২৩-৩১ মার্চ গেমসের নতুন দিনক্ষণ দিয়েছে পাকিস্তান অলিম্পিক এসোসিয়েশন। 

উজবেকিস্তানের তাসখন্দে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়ার সাধারণ সভা ও সভাপতি নির্বাচন ছিল। দক্ষিণ এশিয়ার অলিম্পিক কমিটির প্রতিনিধিরা এতে উপস্থিত ছিলেন। বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব জোবায়েদুর রহমান রানা আজ সকালে দেশে ফিরে বলেন,উজবেকিস্তানে পাকিস্তান আগামী বছর মার্চের শেষ সপ্তাহে গেমস আয়োজনের ব্যাপারে মৌখিক আলোচনা করেছে। পাকিস্তান দেশে ফেরে আনুষ্ঠানিকভাবে জানাবে।

দুই বছর পর পর দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এসএ গেমস অনুষ্ঠিত হওয়ার কথা। রাজনৈতিক, আর্থ-সামাজিক নানা কারণে এই অঞ্চলের মাল্টি স্পোর্টস ডিসিপ্লিনের আসর বারবার পেছানোর সংস্কৃতি। ২০১৯ সালে নেপালের কাঠমান্ডু-পোখারার পর পাকিস্তান কয়েক দফা পিছিয়েও গেমস আয়োজন করতে পারেনি। বর্তমানে ভারত-পাকিস্তানের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কের অবনতি হয়েছে অনেক।

এতে গেমসের ভবিষ্যত আরো শঙ্কিত,উজবেকিস্তানে সাউথ এশিয়ান কাউন্সিলের সভা যেহেতু পাকিস্তান নেতৃত্ব দিয়েছে স্বাভাবিকভাবেই ভারতের প্রতিনিধিকে দেখা যায়নি। নেপাল, শ্রীলঙ্কা ও বাংলাদেশ তিন দেশই পাকিস্তানের কাছে জানতে চেয়েছিল গেমস আসলেই তারা করতে পারবে কিনা? পাকিস্তান বেশ দৃঢ়ভাবেই বলেছে আগামী বছর তারা গেমস করবে, দেখা যাক কি হয়-বলেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের মহাসচিব। 

২০২৬ সালে কমনওয়েলথ, এশিয়ান ও ইয়ুথ অলিম্পিকের মতো গেমস রয়েছে। গ্লাসগো কমনওয়েলথ গেমসে বাংলাদেশের ডিসিপ্লিন অনেকটাই চূড়ান্ত। সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাপানের আইচি নাগোয়ায় এশিয়ান গেমসের ডিসিপ্লিন এখনো ঠিক করেনি বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন। ১ ফেব্রুয়ারি ময়মনসিংহের নির্বাহী সভায় সেটা হওয়ার আভাস দিলেন মহাসচিব, ময়মনসিংহের ত্রিশালে অলিম্পিক ভিলেজ পরিদর্শন পাশাপাশি নির্বাহী সভাও রয়েছে। সে সভায় আসন্ন গেমসগুলোর ডিসিপ্লিন ও প্রস্তুতি নিয়ে আলোচনা হবে।