আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে নিহত ১১

Tania Jaha26-01-2026 09:41:13 PMদেখেছেন 104 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
যুক্তরাষ্ট্রে শীতকালীন ঝড়ে নিহত ১১

২৪ঘণ্টা  অনলাইন : যুক্তরাষ্ট্রজুড়ে তাণ্ডব চালানো ভয়াবহ এক শীতকালীন ঝড়ে সোমবার পর্যন্ত অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে। এ পরিস্থিতিতে সড়কে চলাচল এড়িয়ে চলার ব্যাপারে সতর্কতা জারি করা হয়েছে, বাতিল করা হয়েছে বিপুলসংখ্যক ফ্লাইট। এই দুর্ভোগের মধ্যে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

টেক্সাস থেকে নিউ ইংল্যান্ড পর্যন্ত দেশের বিস্তীর্ণ এলাকায় এই ঝড়ে তুষারপাত, শিলাবৃষ্টি হয়েছে। চলতি সপ্তাহে তাপমাত্রা বিপজ্জনক মাত্রায় নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে।

নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি জানান, শহরের বাইরে পাঁচজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, ‘চরম ঠান্ডার ভয়াবহতার কথা মনে করিয়ে দিতে এর চেয়ে শক্তিশালী বার্তা আর হতে পারে না।’

টেক্সাস কর্তৃপক্ষ তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। যার মধ্যে স্লেডিং দুর্ঘটনায় নিহত ১৬ বছর বয়সি এক কিশোরীও রয়েছে।

লুইজিয়ানায় হাইপোথার্মিয়ায় দু’জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে রাজ্যটির স্বাস্থ্য বিভাগ।

এদিকে আইওয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলে শীতকালীন আবহাওয়াজনিত কারণে শনিবার একজনের মৃত্যু এবং আরো দু’জন আহত হয়েছে বলে স্থানীয় স্টেট প্যাট্রোল জানিয়েছে।

বিদ্যুৎ বিভ্রাট পর্যবেক্ষণকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজ ডটকমের তথ্য অনুযায়ী, সোমবার পর্যন্ত ৮ লাখ ২০ হাজারেরও বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন অবস্থায় ছিলেন, যার বেশিরভাগই যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে, যেখানে শনিবার থেকে ঝড়ের তীব্রতা বেড়েছে।