আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

টানা চতুর্থ জয় বাংলাদেশের

Tania Jaha24-01-2026 09:19:13 PMদেখেছেন 135 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
টানা চতুর্থ জয় বাংলাদেশের

২৪ঘণ্টা  অনলাইন : ব্যাটার শারমিন আক্তারের হাফ-সেঞ্চুরিতে টানা চা টানা চতুর্থ জয় বাংলাদেশেরর ম্যাচ জিতে আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ দল। আজ ‘এ’ গ্রুপে নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে বাংলাদেশ নারী দল ৯ রানে হারিয়েছে আয়ারল্যান্ডকে।

নিজেদের প্রথম তিন ম্যাচে যথাক্রমে-যুক্তরাষ্ট্রকে ২১ রানে, পাপুয়া নিউ গিনিকে ৩০ রানে এবং নামিবিয়াকে ৮০ রানে হারিয়ে সুপার সিক্স নিশ্চিত করেছিল বাংলাদেশ। এরপর আজ চতুর্থ ম্যাচেও জয় পায় বাংলাদেশ নারী দল। ৪ ম্যাচ খেলে ৪ জয়ে পূর্ণ ৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে সুপার সিক্স খেলতে নামবে টাইগ্রেসরা।

নেপালের মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ১৩ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ওপেনার জুয়াইরিয়া ফেরদৌস ১১ রানে আউট হন।

এরপর দ্বিতীয় উইকেটে ৭০ রানের জুটি গড়েন দিলারা আক্তার ও শারমিন। ৫টি চারে ২৭ বলে ৩৫ রানে দিলারা আউট হলেও, টি-টোয়েন্টিতে দ্বিতীয় হাফ-সেঞ্চুরি তুলে নেন শারমিন। হাফ-সেঞ্চুরির পর ইনিংস বড় করতে পারেননি তিনি। ৫টি চার ও ১টি ছক্কায় ৪৫ বলে ৫২ রানে থামেন শারমিন।

দলীয় ১২৭ রানে শারমিন ফেরার পর বাংলাদেশকে লড়াকু সংগ্রহ এনে দেন সোবহানা মোস্তারি। তার ১৬ বলে ১টি চার ও ৩টি ছক্কায় সাজানো ৩০ রানের সুবাদে ২০ ওভারে ৭ উইকেটে ১৫৩ রানের সংগ্রহ পায় বাংলাদেশ।

জবাবে ওপেনার ও অধিনায়ক গ্যাবি লুইসের হাফ-সেঞ্চুরিতে লড়াইয়ে ছিল আয়ারল্যান্ড। কিন্তু বাংলাদেশের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৪ উইকেটে ১৪৪ রানের বেশি তুলতে পারেনি আয়ারল্যান্ড। লুইস দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন।  

বল হাতে বাংলাদেশের দুই স্পিনার স্বর্ণা আক্তার ২টি ও রাবেয়া খান ১টি উইকেট নেন। ম্যাচ সেরা হন বাংলাদেশের শারমিন।