আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
শিক্ষা-প্রযুক্তি

পুরো রমজানে স্কুল বন্ধ চেয়ে রিট

Tania Jaha21-01-2026 09:42:55 PMদেখেছেন 152 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
পুরো রমজানে স্কুল বন্ধ চেয়ে রিট

২৪ঘণ্টা অনলাইন : রমজানের পুরো মাসে সরকারি ও বেসরকারি স্কুলে ছুটি দেওয়ার নির্দেশনা চেয়ে রিট আবেদন করেছেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। অ্যাডভোকেট ইলিয়াছ আলী মণ্ডল হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) এ রিট আবেদন জমা দেন।

রিট আবেদনে বলা হয়, সরকারি ও বেসরকারি মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়সমূহের ২০২৬ সালের শিক্ষাবর্ষের ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জিতে রমজান মাসের প্রথম ১৮ (আঠারো) দিন মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার কথা বলা হয়েছে। সরকারের এ সিদ্ধান্তকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানাতে রুল জারির আদেশ চাওয়া হয় এবং পাশাপাশি রমজানের প্রথম দিন থেকে পুরো সময় বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশনা চাওয়া হয়।

অ্যাডভোকেট ইলিয়াছ আলী মণ্ডল গণমাধ্যমকে বলেন, মাদরাসাগুলোতে পুরো রমজান মাসে ছুটি রাখার সিদ্ধান্ত রয়েছে। অথচ বিদ্যালয়গুলোতে রোজার প্রথম ১৮ দিন খোলা রেখে তারপর ছুটি দেওয়ার সিদ্ধান্ত হয়, যা ‘বৈষম্যমূলক’। এ ছাড়া প্রাথমিক ও মাধ্যমিক স্কুলসমূহের কোমলমতি শিশু-কিশোরদের রোজা রেখে স্কুলে যাতায়াত করে ক্লাসে অংশগ্রহণ করা কষ্টকর হয়ে যাবে। এতে রোজা রাখার অভ্যাস থেকে দূরে থাকার শঙ্কা দেখা দেবে, যা ধর্মীয় আচার চর্চার অন্তরায়। রোজার মাসে মাসে স্কুল চালু রাখলে শহরগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়, যাতে নগরবাসীকে চরম দুর্ভোগের শিকার হতে হয় বলেও মন্তব্য করেছেন তিনি।