আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

দুবাই গিয়ে কোন পেশায় রিমি সেন

Tania Jaha21-01-2026 12:51:27 AMদেখেছেন 123 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
দুবাই গিয়ে কোন পেশায় রিমি সেন

২৪ঘণ্টা অনলাইন : অক্ষয় কুমার, অমিতাভ বচ্চন, সলমন খান, অভিষেক বচ্চন, অজয় দেবগনের মতো তারকাদের সঙ্গে অভিনয়ও করেন। কিন্তু যত দ্রুততার সঙ্গে জনপ্রিয়তা পেয়েছিলেন, ঠিক ততখানি দ্রুততার সঙ্গেই বলিপাড়া থেকে ‘হারিয়ে’ যান বাঙালি অভিনেত্রী রিমি সেন। মাঝে বেশ কয়েকবার শিরোনামে উঠে আসেন তাঁর সঙ্গে হওয়া আর্থিক প্রতারণার কারণে। এই মুহূর্তে অভিনয় থেকে দূরে, দুবাইয়ে থাকেন অভিনেত্রী। সেখানে কোন পেশা বেছে নিয়েছেন অভিনেত্রী?

‘হাঙ্গামা’,‘গরম মশলা’, ‘কিঁউ কি’, ‘দিওয়ানা হুয়ে পাগল’, ‘ফির হেরা ফেরি’, ‘গোলমাল: ফান আনলিমিটেড’, ‘ধুম ২’, ‘হ্যাটট্রিক’, ‘জনি গদ্দার’, ‘দে তালি’, ‘থ্যাঙ্ক ইউ’-এর মতো একাধিক হিন্দি ছবিতে অভিনয় করেন রিমি। এক দশক জুড়ে বলিপাড়ায় থাকলেও হঠাৎ করে ছবির সংখ্যা কমে যেতে থাকে। সেই সময় দুবাই চলে যান। সেখানে ঘরবাড়ি-জমির ব্যবসা শুরু করেন। বর্তমানে সেখানে নিজস্ব সংস্থা রয়েছে অভিনেত্রীর। সম্প্রতি এক সাক্ষাৎকারে রিমি জানান, ভারতে জীবন কষ্টকর। এখানকার সরকার ও রাজনীতি সাধারণ মানুষের জীবনকে আরও কঠিন করে তুলেছে, যেটা দুবাইয়ে একেবারেই নেই।

রিমি বলেন, ‘‘দুবাই মানুষকে আপন করতে জানে। এখানে সকল মানুষের স্থান আছে। যেমন মসজিদ আছে, তেমনই রয়েছে মন্দিরও। এখানকার শহরগুলির লক্ষ হল মানুষের জীবনকে সহজ, বিলাসবহুল ও আরামদায়ক করা। যেটা আমাদের দেশে দেখাই যায় না। কারণ এখানে সরকার বদলাতে থাকে। এক লহমায় সরকারের নীতি পাল্টে যায়। যা মানুষের জীবনকে কঠিন করে তোলে। হাজার একটা কর দিতে হয়। ব্যবসা-বান্ধব দেশের পরিচিতি হারিয়েছে ভারত।’’