আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
আন্তর্জাতিক

চিলিতে দাবানলে অন্তত ১৮ জন নিহত, জরুরি অবস্থা জারি

admin19-01-2026 11:10:25 PMদেখেছেন 113 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
চিলিতে দাবানলে অন্তত ১৮ জন নিহত, জরুরি অবস্থা জারি

২৪ঘণ্টা  অনলাইন : চিলিতে ভয়াবহ দাবানলের কারণে দেশটির দক্ষিণাঞ্চলের দুটি অঞ্চলে রোববার ‘রাষ্ট্রীয় দুর্যোগ’ (স্টেট অব ক্যাটাস্ট্রোফি) ঘোষণা করেছেন প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক।দাবানলে অন্তত ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে বাধ্য করা হয়েছে এবং এখন পর্যন্ত কমপক্ষে ১৮ জনের মৃত্যু হয়েছে। 

চিলির বন বিভাগ কনাফ (CONAF) জানায়, রোববার সকাল পর্যন্ত দেশজুড়ে ২৪টি সক্রিয় দাবানলের সঙ্গে লড়াই করছিল দমকলকর্মীরা। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ আগুন ছড়িয়ে পড়েছে নুবলে (Ñuble) ও বিও-বিও (Bío Bío) অঞ্চলে—যেখানে সরকার জরুরি অবস্থা ঘোষণা করেছে। অঞ্চল দুটি রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।

দেশটির প্রেসিডেন্ট বোরিক এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে বলেন, “চলমান ভয়াবহ দাবানলের প্রেক্ষাপটে আমি নুবলে ও বিওবিও অঞ্চলে রাষ্ট্রীয় দুর্যোগ (স্টেট অব ক্যাটাস্ট্রোফি) ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছি। সব ধরনের সম্পদ প্রস্তুত রয়েছে।”

রোববার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় দক্ষিণাঞ্চলীয় শহর কনসেপসিওনে ক্ষতিগ্রস্ত পৌরসভাগুলোর মেয়রদের সঙ্গে বৈঠক শেষে প্রেসিডেন্ট বোরিক জানান, দাবানলের ফলে এখন পর্যন্ত অন্তত ১৮ জনের মৃত্যু হয়েছে।দাবানলে এখন পর্যন্ত ওই দুই অঞ্চলে (নুবলে ও বিও-বিও) প্রায় ৮ হাজার ৫০০ হেক্টর (২১ হাজার একর) এলাকা পুড়ে গেছে। চিলির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা সেনাপ্রেদ জানায়, প্রায় ২০ হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে এবং অন্তত ২৫০টি ঘরবাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস হয়েছে।

ঝোড়ো বাতাস ও উচ্চ তাপমাত্রার মতো প্রতিকূল আবহাওয়ার কারণে দাবানল দ্রুত ছড়িয়ে পড়েছে এবং আগুন নিয়ন্ত্রণে দমকলকর্মীদের কাজ জটিল হয়ে উঠেছে বলে জানিয়েছে দেশটির কর্তৃপক্ষ ।চিলির বড় একটি অংশে চরম তাপপ্রবাহের সতর্কতা জারি ছিল। সোমবার (১৯ জানুয়ারি) রাজধানী সান্তিয়াগো থেকে বিও-বিও অঞ্চল পর্যন্ত তাপমাত্রা সর্বোচ্চ ৩৮ ডিগ্রি সেলসিয়াস (১০০ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।চলতি বছরের শুরু থেকেই চিলি ও আর্জেন্টিনা উভয় দেশই চরম তাপমাত্রা ও তাপপ্রবাহের অভিজ্ঞতার মধ্য দিয়ে যাচ্ছে। চলতি মাসের শুরুতে আর্জেন্টিনার প্যাটাগোনিয়া অঞ্চলেও ভয়াবহ দাবানলের ঘটনা ঘটেছে।
সূত্র: রয়টার্স