আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

সবার ওপরে শাহরুখের ছবি

admin16-01-2026 05:25:16 PMদেখেছেন 141 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সবার ওপরে শাহরুখের ছবি

২৪ঘণ্টা অনলাইন : ২০২৬ সালে মুক্তির অপেক্ষায় থাকা ভারতীয় ছবিগুলোর মধ্যে সবচেয়ে বেশি আগ্রহের কেন্দ্রে রয়েছে শাহরুখ খানের নতুন সিনেমা ‘কিং’। জনপ্রিয় চলচ্চিত্র তথ্যভান্ডার ইন্টারনেট মুভি ডেটাবেজ (আইএমডিবি) প্রকাশিত চলতি বছরের সবচেয়ে বহুল প্রতীক্ষিত সিনেমার তালিকায় শীর্ষস্থান দখল করেছে এই অ্যাকশন থ্রিলার।
আইএমডিবি সূত্র জানিয়েছে, তাদের বৈশ্বিক দর্শকদের প্রকৃত আগ্রহের ভিত্তিতেই এই তালিকা তৈরি করা হয়েছে। প্রতি মাসে প্ল্যাটফর্মটিতে আসা ২৫ কোটির বেশি ব্যবহারকারীর পেজভিউ বিশ্লেষণ করে এই র‌্যাংকিং নির্ধারণ করা হয়। ফলে তালিকাটি শুধু ভারত নয়, আন্তর্জাতিক দর্শকদের মধ্যেও ভারতীয় সিনেমা নিয়ে বাড়তে থাকা আগ্রহেরই প্রতিফলন।
‘কিং’–এর পরের অবস্থানগুলোতে রয়েছে নীতেশ তিওয়ারি পরিচালিত পৌরাণিক মহাকাব্য ‘রামায়ণ পার্ট ১’। এতে অভিনয় করেছেন রণবীর কাপুর ও দক্ষিণী সুপারস্টার যশ। এইচ ভিনোথ পরিচালিত তামিল রাজনৈতিক নাটক ‘জন নায়াগন’, যা অভিনেতা থেকে রাজনীতিক হওয়া বিজয়ের শেষ অভিনীত ছবি বলে ধারণা করা হচ্ছে। এ ছাড়া আছে প্রভাস অভিনীত সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত ‘স্পিরিট’, গীতু মোহনদাস পরিচালিত ‘টক্সিক’, যেখানে দেখা যাবে যশকে। ‘কিং’ ছবির মাধ্যমে প্রায় তিন বছর পর বড় পর্দায় ফিরছেন শাহরুখ খান। ছবিটি পরিচালনা করছেন সিদ্ধার্থ আনন্দ, যাঁর সঙ্গে এর আগে ‘পাঠান’–এ কাজ করেছিলেন বলিউডের এই সুপারস্টার। আইএমডিবির তালিকায় শীর্ষে থাকা ‘কিং’–এর অবস্থান থেকেই স্পষ্ট, শাহরুখের এই প্রত্যাবর্তন ঘিরে দর্শকদের প্রত্যাশা তুঙ্গে।

২০২৬ সালের বহুল প্রতীক্ষিত ছবির তালিকায় রয়েছে মোট ২০টি সিনেমা, যা নির্মিত হয়েছে পাঁচটি ভিন্ন ভাষায়। এর মধ্যে সবচেয়ে বেশি—১০টি—হিন্দি ভাষার ছবি। এরপর রয়েছে তেলেগু ভাষার পাঁচটি, তামিলের তিনটি এবং মালয়ালম ও কন্নড় ভাষার একটি করে ছবি। তালিকায় এমন বেশ কয়েকজন তারকাও রয়েছেন, যাঁরা একাধিক ছবিতে জায়গা করে নিয়েছেন।

নয়নতারা আছেন ‘টক্সিক’ ও ‘প্যাট্রিয়ট’—দুটিতেই। ‘প্যাট্রিয়ট’–এ তাঁর সঙ্গে আছেন মালয়ালম সিনেমার দুই মহাতারকা মামুট্টি ও মোহনলাল।
যশ অভিনয় করছেন ‘রামায়ণ পার্ট ১’ ও ‘টক্সিক’—দুটিতেই। সানি দেওলকে দেখা যাবে ‘রামায়ণ পার্ট ১’ ও ‘বর্ডার ২’–এ।

প্রভাস রয়েছেন ‘স্পিরিট’ ও ‘ফৌজি’–তে। রণবীর কাপুর অভিনয় করছেন ‘রামায়ণ পার্ট ১’ ও সঞ্জয় লীলা বানসালি পরিচালিত ‘লাভ অ্যান্ড ওয়ার’–এ, যেখানে তাঁর সঙ্গে আছেন আলিয়া ভাট। এ ছাড়া আলিয়া আরও অভিনয় করছেন ‘আলফা’ ছবিতে, যা যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের অংশ। তৃপ্তি দিমরি আছেন ‘স্পিরিট’ ও ‘ও রোমিও’ এই দুই ছবিতে।

২০২৬ সালের তালিকায় রয়েছে একাধিক সিক্যুয়েল ও সিনেম্যাটিক ইউনিভার্সের নতুন সিনেমা। এগুলো হলো ‘ধুরন্ধর ২’, ‘আলফা’ (যশ রাজ স্পাই ইউনিভার্স), ‘বেন্‌জ’ (লোকেশ সিনেম্যাটিক ইউনিভার্স), ‘শক্তি শালিনী’ (ম্যাডক হরর-কমেডি ইউনিভার্স)।

তালিকার বাকি উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে সালমান খানের ব্যাটল অব গালওয়ান, প্রদীপ রঙ্গনাথনের ‘এলআইকে: লাভ ইনস্যুরেন্স কোম্পানি’, নানির ‘দ্য প্যারাডাইস’, রাম চরণের ‘পেড্ডি’, এনটিআর জুনিয়রের ‘ড্রাগন’, অক্ষয় কুমারের ‘ভূত বাংলা’।