আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
আন্তর্জাতিক

ইরানের বিক্ষোভকারীদের সমর্থনে মালালার বার্তা

admin13-01-2026 11:32:47 PMদেখেছেন 107 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ইরানের বিক্ষোভকারীদের সমর্থনে মালালার বার্তা

২৪ঘণ্টা অনলাইন : ইরানে সরকারবিরোধী বিক্ষোভের প্রতি সমর্থন জানিয়েছেন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী পাকিস্তানি অধিকারকর্মী মালালা ইউসুফজাই। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বার্তায় তিনি নারীদের অধিকার নিয়েও কথা বলেন।এক্স পোস্টে মালালা বলেন, ‘আমি স্বাধীনতা ও মর্যাদার দাবিতে ইরানের জনগণ ও মেয়েদের পাশে দাঁড়াই। নিজেদের ভবিষ্যৎ নিজেরাই নির্ধারণ করার অধিকার তাদের প্রাপ্য।’

তিনি বলেন, ‘ইরানের জনগণ বহুদিন ধরে এই দমন-পীড়নের বিষয়ে সতর্ক করে আসছে, তা-ও বড় ধরনের ব্যক্তিগত ঝুঁকি নিয়ে। কিন্তু তাদের কণ্ঠস্বর দশকের পর দশক ধরে স্তব্ধ করে রাখা হয়েছে। এই বিধিনিষেধগুলো লিঙ্গভিত্তিক নিয়ন্ত্রণের একটি বিস্তৃত ব্যবস্থার অংশ, যা বিচ্ছিন্নতা, নজরদারি ও শাস্তির মাধ্যমে পরিচালিত এবং যা শ্রেণিকক্ষের গণ্ডি ছাড়িয়ে স্বাধীনতা, পছন্দ ও নিরাপত্তাকে ব্যাপকভাবে সীমিত করে।’

 ইরানের নারীরা তাদের প্রাপ্য অধিকার দাবি করে উল্লেখ করে মালালা বলেন, ‘ইরানে চলমান বিক্ষোভকে দীর্ঘদিন ধরে রাষ্ট্র আরোপিত মেয়েদের ও নারীদের স্বায়ত্তশাসনের ওপর বিধি-নিষেধ থেকে বিচ্ছিন্ন করে দেখা যায় না। শিক্ষাসহ জনজীবনের সব ক্ষেত্রে এই নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। ইরানের মেয়েরাও, বিশ্বের সব জায়গার মেয়েদের মতোই, মর্যাদাপূর্ণ জীবন দাবি করে।’

মালালা আরো বলেন, ‘তারা নিজেদের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের অধিকার দাবি করছে, তাদের কণ্ঠস্বর শোনা হোক। সেই ভবিষ্যৎ অবশ্যই ইরানের জনগণের দ্বারা পরিচালিত হতে হবে এবং সেখানে ইরানি নারী ও মেয়েদের নেতৃত্ব অন্তর্ভুক্ত থাকতে হবে, বহিরাগত শক্তি বা দমনমূলক শাসনের দ্বারা নয়।