আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

কী বুদ্ধি করেছিলেন শালিনী পাসি

dibbo09-01-2026 11:38:26 PMদেখেছেন 119 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
কী বুদ্ধি করেছিলেন শালিনী পাসি

২৪ঘণ্টা অনলাইন : ভাত, মাছ, ডাল, তরকারি, মুখে রোচে না। কিন্তু চিপ্‌স থেকে ঠাণ্ডা পানীয়, কার্বোনেটেড পানীয়ের প্রতি ছোটদের প্রবল আকর্ষণ। সে ব্যাপারে না নেই। অথচ চিকিৎসকেরা বার বার বলছেন কার্বোনেটেড পানীয় মোটেই স্বাস্থ্যকর নয়। ছোট থেকে বড়, কারও জন্যই তা ভাল নয়। কারণ, এতে অতিরিক্ত মাত্রায় চিনি থাকে। কৃত্রিম ফ্লেভার থাকে, যা নিয়মিত বা ঘন ঘন খেলে পেটের সমস্যা হতে বাধ্য।

অথচ শিশুরা তো তা বোঝে না। বরং যেটা খেতে বারণ করা হবে, তাতেই তাদের আগ্রহ। ছেলেকে কার্বোনেটেড পানীয় থেকে দূরে রাখতে এক মজার কৌশল বার করেছিলেন শালিনী পাসি। নামী অভিনেত্রী না হলেও, বলিউড তারকাদের রূপ-সৌন্দর্যকে টেক্কা দিতে পারেন তিনি। নেটফ্লিক্সে ফ্যাবিউলাস লাইভস ভার্সাস বলিউড ওয়াইভস সিরিজে পরিচিত হয়ে ওঠা শালিনী পাসিকে নিয়ে বিগত কয়েক মাসে আলোচনা শুরু হয়েছে বি-টাউনে। বয়স ৪৯। ২৭ বছর বয়সি ছেলের মা তিনি। রীতিমতো চোখে পড়ার মতো সুন্দরী।

অভিনেত্রী শালিনী সন্তান পালনের সময় থেকেই তাঁর স্বাস্থ্য নিয়ে সচেতন ছিলেন। কিন্তু এ-ও বুঝতেন যে ছেলেকে কোনও কিছু খেতে বারণ করলে সেটাই সে খেতে চাইবে। তিনি ছেলে রবিনকে বহু দিন পর্যন্ত বুঝিয়েছিলেন কার্বোনেটেড পানীয় আসলে বাড়িতে তৈরি করা হয়। আর তার স্বাদ একেবারেই ভাল নয়। বাড়িতে কখনও জল মেশানো পানীয় খাইয়েওছিলেন। সেই স্বাদ একেবারেই ভাল না লাগায় রবিন আর এই ধরনের পানীয় খাওয়ার বায়নাই করত না।

তবে এক সময় বিষয়টি অন্য ভাবে ধরা পড়ে। রবিন তখনও ছোট। মায়ের সঙ্গে পার্টিতে গিয়েছিলেন। সেখানে কার্বোনেটেড পানীয় পরিবেশন করা হচ্ছিল। তেষ্টার মুখে তিনি খেয়েও ফেলেন। আর সেই স্বাদ ভাল লাগবেই জানা কথা। তবে এর পরেও বুদ্ধি বার করেছিলেন শালিনী। ছেলেকে বলেছিলেন, এখানকার ঠান্ডা পানীয় ভাল। কিন্তু তাদের বাড়িরটা অতটা ভাল নয়। রবিনও তাই বুঝেছিলেন এই পানীয় আলাদা আলাদা জায়গায় তৈরি হয়।

এই ভাবেই ছোট বেলায় অস্বাস্থ্যকর পানীয় থেকে দূরে ছিলেন রবিন। তবে এক সময় সত্যি সামনে আসারই ছিল। তবে খানিকটা বড় হয়ে রবিন বুঝেছিলেন বোতলবন্দি পানীয়ের স্বাদ সব জায়গাতেই এক রকম। তবে এই ধরনের পানীয় স্বাস্থ্যোপযোগী একেবারেই নয়। বার বার খেলে লিভার, এমনকী হার্টের ক্ষতি হতে পারে। অনেকে অম্বল, গ্যাস হলে স্বস্তি পেতে এমন পানীয়ে চুমুক দেন। তবে এতে লাভের বদলে ক্ষতি হয় বলে সতর্ক করছেন চিকিৎসকেরা।

স্ট্রিন টাইম কমাতে কিংবা অস্বাস্থ্যকর খাবার খাওয়া থেকে সন্তানকে বিরত রাখতে, মায়েদের এমন নানা টোটকা বা কৌশল থাকেই। সেই কৌশলেই প্রাথমিকভাবে জিতে গিয়েছিলেন শালিনী।