আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জীবন শৈলী

যেভাবে রান্না করবেন লাউ দিয়ে গরুর মাংস

admin08-01-2026 11:57:56 PMদেখেছেন 127 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
যেভাবে রান্না করবেন লাউ দিয়ে গরুর মাংস

২৪ঘণ্টা  অনলাইন : মানুষ পার্বণ ছাড়া ও  বিশেষ বিশেষ দিনে খানাপিনার বিশেষ আয়োজন করে থাকে। কেবল মুখের স্বাদের কথা ভাবলেই হয় না। এমন খাবার খেতে হয় যেন পেটও ঠান্ডা থাকে। তাই বিশেষ দিনের মেন্যুতে একটি ভিন্ন পদ যোগ করতে পারেন। কচি লাউ দিয়ে রান্না করতে পারেন গরুর মাংস। শুনতে কিছুটা অদ্ভুত লাগলেও এই খাবারের স্বাদ মুখে লেগে থাকবে বহুদিন।

তাই আসুন তাহলে জেনে নিই বাসায় সহজে লাউ দিয়ে গরুর মাংস রান্না করবেন যেভাবে। তার আগে চলুন দেখে নিই কী কী উপকরণ লাগবে-

১. একটি মাঝারি লাউয়ের অর্ধেক
২. গরুর মাংস এক কেজি 
৩. পেঁয়াজ কিউব করে কাটা ১ কাপ
৪. আদা বাটা ১ টেবিল চামচ
৫. রসুন বাটা ২ টেবিল চামচ
৬. হলুদ গুঁড়া ১ টেবিল চামচ
৭. মরিচ গুঁড়া ১ টেবিল চামচ
৮. জিরা গুঁড়া ১ টেবিল চামচ
৯. তেজপাতা ১টি
১০. গরম মসলা গুঁড়া ১ চা চামচ
১১. কাঁচামরিচ আস্ত ৫-৬টি
১২. ধনেপাতা কুচি ২ টেবিল চামচ
১৩. লবণ স্বাদ অনুযায়ী
১৪. তেল ও পানি পরিমাণ মতো
 
যেভাবে রান্না করবেন-

প্রথমে লাউয়ের খোসা ছাড়িয়ে ধুয়ে রাখুন। গরুর মাংস টুকরা করে কেটে ধুয়ে নিন। পেঁয়াজ ও তেল ছাড়া বাকি সব উপকরণ মাংসের সঙ্গে মিশিয়ে আধা ঘণ্টা রেখে দিন। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ নরম না হওয়া পর্যন্ত নাড়তে থাকুন। পেঁয়াজ নরম হয়ে এলে তাতে মাংস দিয়ে কষিয়ে নিন। 

এরপর পরিমাণ মতো পানি দিয়ে ভুনা ভুনা করে রান্না করুন। টুকরো করা লাউ ধুয়ে মাংসের ভেতর দিয়ে মিনিট খানেক নেড়ে দিন। হাড়ির নিচে যাতে না লেগে যায় এজন্য মাঝে মাঝে নেড়ে দিন। লাউ সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন। পরে মাংস মাখা মাখা হয়ে তেল ওপরে উঠে এলে তাতে জিরা গুঁড়া, ধনেপাতা ও কাঁচামরিচ দিয়ে নামিয়ে গরম গরম পরিবেশন করুন।