আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

ইন্দোনেশিয়ায় বন্ধ হলো ‘ডোরেমন’

Tania Jaha08-01-2026 04:43:58 PMদেখেছেন 161 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ইন্দোনেশিয়ায় বন্ধ হলো ‘ডোরেমন’

২৪ ঘণ্টা অনলাইন: স্কুল থেকে ফিরে এসেই টেলিভিশনের সামনে হুমড়ি খেয়ে পড়া, আর রিমোটটি হাতে নিয়ে মুহূর্তেই ডোরেমন-নোবিতার সেই অদ্ভুত সুন্দর জগতে হারিয়ে যাওয়া; শৈশবে ফিরে গেলেন তো? সেই সোনালি দিনগুলোর এক অবিচ্ছেদ্য সঙ্গী ছিল ওই বোকা বাক্সের ভেতর থাকা এক নীল রোবট বিড়াল আর তার বন্ধুরা।  তবে এক দুঃসংবাদ এলো সেই বন্ধুদের নিয়ে! এখন থেকে আর টিভির পর্দায় দেখা মিলবে না ডোরেমন, নোবিতা কিংবা সিজুকাদের। তবে এই বিষাদের ছায়া আপাতত ইন্দোনেশিয়ার কোটি কোটি ভক্তের জন্য। দীর্ঘ তিন দশকেরও বেশি সময় পর সে দেশের জনপ্রিয় চ্যানেল রাজাওয়ালি চিত্র টেলিভিশন (RCTI) থেকে চিরতরে বিদায় নিল সবার প্রিয় ‘ডোরেমন’।

সারা বিশ্বের মতো নব্বইয়ের দশকের শুরু থেকে ইন্দোনেশিয়ার ঘরে ঘরে ‘ডোরেমন’ যেন ছিল একটি পরিবার। নোবিতার ভুল করা, জিয়ান-সুনিওর দুষ্টুমি আর ডোরেমনের অদ্ভুত সব গ্যাজেট শুধু আনন্দই দেয়নি, শিখিয়েছে বন্ধুত্ব আর দায়িত্ববোধ। কিন্তু ২০২৫ সালের শেষ সময় থেকেই ইন্দোনেশিয়ার সেই চ্যানেল থেকে ডোরেমনকে আর দেখা যাচ্ছিল না। পরে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের সূত্রে জানা যায়, ২০২৬ সালের শুরু থেকেই চ্যানেলটি তাদের সম্প্রচার সূচি থেকে এই আইকনিক কার্টুনটি সরিয়ে নিয়েছে। বিষয়টি নিয়ে বেশ আলোচনা হচ্ছে সামাজিক মাধ্যমে; নেটিজেনদের মাঝে বইছে স্মৃতির জোয়ার। এমন সংবাদে ইন্দোনেশিয়া সহ আশেপাশের দেশগুলোর ভক্তরা তাদের শৈশব হারানোর আক্ষেপ করছেন। এদিকে, অন্য একটি খবরে ভক্তদের অনেকে মানসিকভাবে ভেঙেও পড়েছেন। শোনা যাচ্ছে, নতুন করে আর ফিরবে না ডোরেমন, আসবে না কোনো নতুন গল্প। 

তবে ডোরেমনের নতুন কোনো এপিসোড আসবে কি না, তা নিয়ে ইন্দোনেশিয়ার ভক্তদের মধ্যে হতাশা থাকলেও বিশ্বজুড়ে ডোরেমন প্রেমীদের জন্য সুখবর রয়েছে। জাপানের টিভি ‘আসাহি’ চ্যানেলে ডোরেমনের নতুন এপিসোডগুলো নিয়মিত সম্প্রচারিত হচ্ছে। ২০০৫ সালে শুরু হওয়া এই ‘নিউ ডোরেমন’ সিরিজটি এখনো সফলভাবে চলছে। এটি বন্ধ হওয়ার কোনো ঘোষণা এখন পর্যন্ত আসেনি। এছাড়াও গত বছর আগস্টে ‘ডোরেমন দ্য মুভি: নোবিতা'স পিকচার ওয়ার্ল্ড স্টোরি’- মুক্তি পেয়েছে। মোট কথা, ডোরেমন হারিয়ে যায়নি। সে তার জাদুর পকেট নিয়ে এখনো জাপানিজ এনিমেশন ইন্ডাস্ট্রিতে রাজত্ব করছে। শুধু কিছু টিভি চ্যানেল তাদের সম্প্রচার বন্ধ করে দিচ্ছে।