আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

আইসিসি একটা সমাধানে আসুক : আসিফ আকবর

Tania Jaha07-01-2026 03:39:14 PMদেখেছেন 123 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
আইসিসি একটা সমাধানে আসুক : আসিফ আকবর

২৪ ঘণ্টা অনলাইন : মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তপ্ত দেশের ক্রিকেটাঙ্গন। পাল্টা পদক্ষেপ হিসেবে ভারতের মাটিতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলবে না জানিয়ে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। গতকাল রাতে সেই চিঠির উত্তরও পেয়েছে বিসিবি। সেখানে নিরাপত্তাজনিত কারণের বিস্তারিত জানতে চেয়েছে আইসিসি। 

বিসিবি পরিচালক আসিফ আকবর বলছিলেন, 'আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা ভারতে খেলতে যাব না আমাদের নিরাপত্তার কারণে। কারণ এখানে আমাদের মিডিয়া, আমাদের সাপোর্টার্স, আমাদের অর্গানাইজার্স এবং তাদের ফ্যামিলি আছে। যেখানে একজন বড় প্লেয়ারের নিরাপত্তা নিয়ে এত সমস্যা সেখানে এত লোকের নিরাপত্তার দায়িত্ব আমরা কীভাবে দিব? ওখানে যদি কোনো দুর্ঘটনা হয়ে যায় সেটার দায়-দায়িত্ব কে নিবে?'

আরও যোগ করেন, 'আমরা আমাদের দর্শক, মিডিয়া এবং আমাদের অর্গানাইজার ও প্লেয়ারদের নিরাপত্তার কথা ভাবছি। প্লেয়াররা তো ক্রিকেট খেলবে, ওরা নিরাপত্তা নিয়ে ভাবলে খেলবে কীভাবে? তো সেই হিসেবে আমরা আপাতত ভারবাল যে আলাপ, সেটা হচ্ছে- আপনাদের নিশ্চয়ই মনে আছে শ্রীলঙ্কায় অস্ট্রেলিয়া খেলতে যায়নি এক সময়, তারা ওয়াকওভার দিয়ে এসেছিল।’ বিকল্প ভেন্যু প্রসঙ্গ আসিফ আকবর বলেন, ‘আমরা ওরকম কোনো অপ্রীতিকর ব্যাপার চাচ্ছি না। আমরা চাচ্ছি আইসিসি একটা সমাধানে আসুক এবং যেহেতু ভেন্যু শ্রীলঙ্কা ও ইন্ডিয়া, আমরা শ্রীলঙ্কাকে ফেভার করতে চাচ্ছি।'