আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

২৫ বছর পর আসছে কাভি খুশি কাভি গাম-এর সিক্যুয়েল!

Tania Jaha04-01-2026 04:00:30 PMদেখেছেন 113 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
২৫ বছর পর আসছে কাভি খুশি কাভি গাম-এর সিক্যুয়েল!

২৪ ঘণ্টা অনলাইন : দীর্ঘ ২৫ বছর পর আবারও বড় পর্দায় ফিরছে বলিউড নির্মাতা করণ জোহরের জনপ্রিয় সিনেমা ‘কাভি খুশি কাভি গাম’। সিনেমাটির দ্বিতীয় কিস্তি বা সিক্যুয়েল নির্মাণের প্রাথমিক কাজ (প্রি-প্রোডাকশন) শুরু হয়েছে বলে খবর পাওয়া গেছে। ইন্ডাস্ট্রিজের অন্যতম সফল এই সিনেমাটি আসার খবরে বলিপাড়ায় শুরু হয়েছে ব্যাপক জল্পনা। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আগের সিনেমার মতো সিক্যুয়েলটিও হবে পরিবারকেন্দ্রিক গল্পের বা ‘ফ্যামিলি ড্রামা’ ঘরানার। নির্মাতা করণ জোহর এটিকে তার ক্যারিয়ারের সবচেয়ে বড় সিনেমা হিসেবে নির্মাণ করতে চাইছেন। তবে সিনেমার নাম আগেরটিই বহাল থাকবে নাকি পরিবর্তন করা হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত কোনো তথ্য মেলেনি। পুরো বিষয়টি নিয়ে নির্মাতা নিজে এখনো সরাসরি কোনো মন্তব্য করেননি।

সিনেমাটির অভিনয়শিল্পী বা কাস্টিং নিয়ে চলছে জোর আলোচনা। শোনা যাচ্ছে, এবারের গল্পে দুইজন নায়ক ও দুইজন নায়িকা থাকতে পারেন। তবে তারা কারা হবেন, তা নিয়ে এখনো গোপনীয়তা বজায় রাখা হচ্ছে। খুব দ্রুতই অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ২০০১ সালে মুক্তি পেয়েছিল করণের ব্লকবাস্টার হিট সিনেমা ‘কাভি খুশি কাভি গাম’। প্রেম, পারিবারিক বন্ধন এবং মা-ছেলের আবেগের গল্পে নির্মিত সেই সিনেমায় অভিনয় করেছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন ও কারিনা কাপুর। আড়াই দশক পর সেই সিনেমার সিক্যুয়েল আসার খবর দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল ও নস্ট্যালজিয়া তৈরি করেছে। এখন দেখার বিষয়, করণ জোহর পুরোনো তারকাদের ওপরই ভরসা রাখেন নাকি নতুন কোনো মুখ নিয়ে চমক দেখান।