আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ কোচ যা বললেন

Tania Jaha04-01-2026 03:42:28 PMদেখেছেন 130 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে বাংলাদেশ কোচ যা বললেন

২৪ ঘণ্টা অনলাইন : যুব বিশ্বকাপে খেলতে রাতে জিম্বাবুয়ের উদ্দেশে দেশ ছাড়ছে বাংলাদেশ দল। তার আগে গতকাল আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নিয়েছিল দল। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন প্রধান কোচ নাভিদ নেওয়াজ। সেখানে তিনি জানান বাংলাদেশের সম্ভাবনা ও লক্ষ্যের কথা। নাভিদ বলেছেন, ‘(চ্যাম্পিয়ন হতে পারব কিনা) এখনই বলা কঠিন। তবে আমি বলব ছেলেরা বিশ্বকাপের আগে বেশ ভালো কাজ করেছে। আমরা বেশিরভাগ সিরিজ জিতেছি। এশিয়া কাপেও ভালো করেছি, কিন্তু সেমিফাইনালে দুর্ভাগা ছিলাম।

স্কিলের ব্যাপারে ছেলেরা স্ট্যান্ডার্ড পর্যায়েই আছে। এখন টুর্নামেন্টে আমরা কেমন খেলি তা হচ্ছে আসল ব্যাপার। সবাই নির্দিষ্ট দিনে ইতিবাচক থেকে সেরাটা দিতে চাইবে। এই ছেলেরা অনেক ক্রিকেট খেলেছে বিশ্বের নানা প্রান্তে। সবাই অনেক আত্মবিশ্বাসী।’ বাকি দলগুলোর সাথে বাংলাদেশের তুলনা নিয়ে নাভিদ বলেছেন, ‘এখনই তুলনা করা কঠিন। এবারের দল ভিন্ন। জিম্বাবুয়েতে খেলছি এবার, সেবার দক্ষিণ আফ্রিকাতে খেলেছি। ক্রিকেটও অনেক পরিবর্তন হয়েছে, ২০২০ সালের পর এখন ২০২৬ সাল। প্লেয়াররা নতুন জিনিসে মানিয়ে নিচ্ছে। তবে আমি সবকিছু নিয়ে খুশি। বিশ্বের নানা জায়গায় নানা পিচে খেলেছে ছেলেরা। ভালো কিছু পারফরম্যান্সও করেছে। মাঝেমধ্যে শিখেছেও। প্রস্তুতিও নিয়েও আমি খুশি।’

নাভিদ অবশ্য দল হয়ে খেলতেই বেশি জোর দিচ্ছেন, ‘আমার মনে হয় দল হয়ে খেলাটা বেশি জরুরি। এটাই আমাদের জন্য কাজে দিয়েছে। যেখানে সবাই দলে অবদান রাখছে। আমাদের কিছু এক্সাইটিং প্লেয়ার রয়েছে। ব্যাটিং বোলিং দুই জায়গাতেই অবদান রাখতে হবে। টুর্নামেন্ট জিততে গেলে সবার থেকে পারফরম্যান্স লাগবে। মাঝেমধ্যে এক ম্যাচ একজনের পারফরম্যান্সে জেতা ভিন্ন ব্যাপার। এবার যাচ্ছি টুর্নামেন্ট খেলতে। ফলে সবার অবদান দরকার আমাদের। এটা হতে পারে মাঠে ভালো কোনো ক্যাচ ধরে ফেলা, দারুণ একটি রান আউট করে দেওয়া – যেকোনো কিছুই হতে পারে। তবে আমাদের সবার পক্ষ থেকে দলে অবদান রাখাটা ভীষণ জরুরি।’