আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

সিডনিতে বৃষ্টির হানা, রুট-ব্রুকের ফিফটিতে ইংল্যান্ডের স্বস্তি

Tania Jaha04-01-2026 03:18:24 PMদেখেছেন 114 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সিডনিতে বৃষ্টির হানা, রুট-ব্রুকের ফিফটিতে ইংল্যান্ডের স্বস্তি

২৪ ঘণ্টা অনলাইন: মাত্র ১৩ দিনেই শেষ হয়েছিল চলমান অ্যাশেজ সিরিজের চারটি টেস্ট। যা নিয়ে কম সমালোচনা হয়নি। একে তো দর্শকরা অধিক সময় খেলা দেখা থেকে বঞ্চিত হচ্ছেন, পাশাপাশি বড় অঙ্কের আর্থিক লোকসানে পড়েছে স্বাগতিক বোর্ড ক্রিকেট অস্ট্রেলিয়া। তাদের কিছুটা স্বস্তি দিতে পঞ্চম ও শেষ টেস্টে সিডনিতে বৃষ্টি হানা দিয়েছে। ফলে প্রথম দিনে খেলা হয়েছে স্রেফ ৪৫ ওভার। যেখানে জো রুট ও হ্যারি ব্রুকের ফিফটিতে ইংল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ২১১ রান।

আজ (রোববার) সিডনি ক্রিকেট গ্রাউন্ডে গড়ানো শেষ টেস্ট কতদিনের হবে তা নিয়েও অগ্রীম আগ্রহ রয়েছে মানুষের। যেখানে টস জিতে ইংলিশ অধিনায়ক বেন স্টোকসের দল ব্যাটিংয়ে নামে। বিপরীতে স্বাগতিক অস্ট্রেলিয়ার জন্য ম্যাচটি কিছুটা বিশেষ। তাদের তারকা ব্যাটার উসমান খাজা এই টেস্ট শেষে আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানবেন। ফলে তিনি মাঠেও হাজির হন সপরিবারে। ১৫ বছর আগে সিডনিতেই তার আন্তর্জাতিক অভিষেক হয়েছিল। 

খেলা শুরুর আগে ব্যতিক্রমী আয়োজন ছিল ক্রিকেট অস্ট্রেলিয়া ও সিডনি গ্রাউন্ড কর্তৃপক্ষের। কিছুদিন আগে অস্ট্রেলিয়ার বন্দি বিচ এলাকায় নৃশংস বন্দুক হামলার ঘটনা ঘটে। সেখানে মানুষদের জীবন বাঁচাতে এগিয়ে গিয়ে বীরত্ব দেখানো ব্যক্তিদের সিডনিতে গার্ড অব অনার দেন দুই দলের ক্রিকেটাররা। এরপর ব্যাটিংয়ের শুরুটা ভালো হয়নি চতুর্থ টেস্ট জিতে হোয়াইটওয়াশ এড়ানো ইংল্যান্ডের। ৫৭ রানে ৩ উইকেট হারানো দলটিকে টেনে তুলতে রুট-ব্রুক মিলে ১৫৪ রানের জুটি গড়েন। দিন শেষে ব্রুক ৭৮ ও রুট ৭২ রানে অপরাজিত আছেন।

যথারীতি আগ্রাসী ব্যাটিংয়ে শুরুটা করেছিলেন দুই সফরকারী ওপেনার বেন ডাকেট ও জ্যাক ক্রাউলি। যে মিচেল স্টার্ককে ৫টি বাউন্ডারি হাঁকিয়েছেন ডাকেট, তার বলেই তিনি ক্যাচ দিয়েছেন উইকেটের পেছনে। এর আগে ২৪ বলে করেছেন ২৭ রান। ১৬ রান করা ক্রাউলিকে ফেরান মাইকেল নেসার। অল্প সময়ের ব্যবধানে জ্যাক বেথেল ১০ রান করে ফেরায় ইংল্যান্ড ৫৭ রানে তৃতীয় উইকেট হারায়। এরপর বৃষ্টিতে বিঘ্ন সৃষ্টির আগপর্যন্ত সফরকারীদের স্বস্তিতে রেখে ১৫৪ রানের জুটি গড়েন ব্রুক-রুট। অস্ট্রেলিয়ার পক্ষে এখন পর্যন্ত একটি করে উইকেট শিকার করেছেন মিচেল স্টার্ক, মাইকের নেসার ও স্কট বোল্যান্ড।