আলোচিত❯
তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহএনসিপির ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের পরিকল্পনাসরকার গঠনে প্রয়োজনীয় শর্ত পূরণ হয়নি : সুইডেনের সোশ্যাল ডেমোক্র্যাট নেতারংপুরের পীরগঞ্জে মুড়িকাটা পেঁয়াজ চাষে ব্যস্ত কৃষকরাক্যামেরাসহ মুখের ওপর পড়ে গেলেন ডিওপি, আহত প্রিয়ন্তী উর্বীরূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের দুই ইউনিটে স্বয়ংক্রিয় নিয়ন্ত্রণব্যবস্থা স্থাপনছয় বছরের বিরতি ভেঙে আবারও পর্দায় বিপাশাহাম উপসর্গে আরও ৬ মৃত্যুযাযাবরে সজলের পর্দাসঙ্গী চাঁদনী শেখসারাক্ষণ খাবারের চিন্তা, নিয়ন্ত্রণে আনতে বদলান দৈনন্দিন অভ্যাসঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত এলিভেটেড কর্ডলাইন নির্মাণের সিদ্ধান্ত: ডা. জাহেদ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

সুজন এখনো বিশ্বাস করেন, জাকের দারুণ খেলোয়াড়

Tania Jaha04-01-2026 02:14:59 PMদেখেছেন 120 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সুজন এখনো বিশ্বাস করেন, জাকের দারুণ খেলোয়াড়

২৪ ঘণ্টা অনলাইন : গেল কয়েক মাস ধরে ব্যাট হাতে ভালো করতে পারছেন না জাকের আলী অনিক। চলমান বিপিএলেও নিজের সেরাটা দিতে ব্যর্থ হচ্ছেন এই ব্যাটার। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলেও জায়গা হয়নি তার। তবে জাকেরের ওপর থেকে ভরসা হারাচ্ছেন না নোয়াখালী এক্সপ্রেসের প্রধান কোচ খালেদ মাহমুদ সুজন। জাকেরকে নিয়ে গণমাধ্যমকে সুজন বলেন, ‘আমি এখনো বিশ্বাস করি যে জাকের খুবই দারুণ একজন খেলোয়াড় এবং খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় আমার দলের (নোয়াখালী) জন্য। যদিও ব্যাটিংটা একটু নিচে করছে, ৫-৬ এই জায়গাটা কঠিন হয়। উইকেট পড়ে গেলে থাকতে হয়, আবার শেষের দিকে মারতে হয়।’

পেশাদার ক্রিকেটে অজুহাত চলে না দাবি করে সাবেক এই অলরাউন্ডার বলেন, ‘তবে পেশাদার খেলোয়াড় হিসেবে সেগুলোর অজুহাতও দেওয়া যাবে না। এগুলো আপনাকে এই কন্ডিশন বিবেচনা করেই খেলতে হবে।’ জাকেরকে মানসিকভাবে চাঙ্গা করার দিকে মনোযোগ দিচ্ছেন সুজন, ‘জাকের একটু অফ ফর্মে আছে। আমরা চেষ্টা করছি, আমিও চেষ্টা করছি আসলে। এখন তো আর দক্ষতা পরিবর্তন করার আসলে খুব একটা সময় নেই, যতটা আছে মানসিকভাবে পরিবর্তন। মানসিকভাবে ওকে সমর্থন করার চেষ্টা করছি যাতে ওর হারানো দিনটা ফিরে আসে, ওর একটা ভালো ইনিংস খেলে।’

সুজনের বিশ্বাস, একটি ভালো ইনিংসই জাকেরকে তার পুরোনো ছন্দে ফিরিয়ে আনতে পারে, ‘আমি মনে করি কেবল একটা ইনিংসই হতে পারে... একটা ভালো ইনিংস খেললে আবার জাকের ঠিক হয়ে যাবে। যদিও সুযোগ পাচ্ছে না লম্বা ইনিংস খেলার। একটা ম্যাচে সুযোগ ছিল, অন্যগুলোতে কিন্তু সময় ছিল না বা কম বল খেলতে হয়েছে। কিন্তু আমি এখনো বিশ্বাস করি জাকের আমার দলের অনেক গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়।’