আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

সাকিবুল হত্যায় জড়িত প্রধান আসামিকে ধরতে অভিযান চলছে : এডিসি জুয়েল

Tania Jaha04-01-2026 12:51:26 PMদেখেছেন 107 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সাকিবুল হত্যায় জড়িত প্রধান আসামিকে ধরতে অভিযান চলছে : এডিসি জুয়েল

২৪ ঘণ্টা অনলাইন : সাকিবুল হাসান রানার হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এখন পর্যন্ত দুইজনকে আটক করেছে পুলিশ। তবে মামলার প্রধান আসামিকে গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান এখনো অব্যাহত রয়েছে। রোববার (৪ জানুয়ারি) রাজধানীর ফার্মগেট মোড়ে শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচিতে উপস্থিত হয়ে এ তথ্য জানান ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জুয়েল রানা।

তিনি বলেন, শিক্ষার্থীদের দাবির প্রতি পুলিশের সর্বোচ্চ সমর্থন রয়েছে। পুলিশ তাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব, তা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করা হচ্ছে। যেহেতু শিক্ষার্থীরা দেশের জন্য অনেক অবদান রাখে। তাই তারা দ্রুত সমাধান চায়। আমরাও দ্রুত সময়ের মধ্যেই এই ঘটনার সমাধান করার চেষ্টা করছি। তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত মোট দুইজনকে আটক করা হয়েছে। এর মধ্যে একজনকে ডিবি পুলিশ এবং আরেকজনকে থানা পুলিশ আটক করেছে।

মামলার অগ্রগতি সম্পর্কে তিনি বলেন, শুরুতে ঘটনাটি দণ্ডবিধির ৩২৬ ধারায় মামলা হিসেবে নথিভুক্ত করা হয়। পরে ভুক্তভোগীর মৃত্যু হওয়ায় মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়েছে। প্রধান আসামি এখনো গ্রেপ্তার না হওয়া প্রসঙ্গে এডিসি বলেন, তাকে প্রকাশ্যে ঘোরাফেরা করতে দেখা যাচ্ছে এমন তথ্য সঠিক নয়। যতক্ষণ পর্যন্ত কেউ গ্রেপ্তার না হয়, ততক্ষণ সে দেশে থাকতেই পারে, যদি না সে পালিয়ে যায়।

তিনি আরও বলেন, আসামিকে ধরতে ডিবি, থানা পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ইউনিট কাজ করছে। আশপাশের সব থানাকে বিষয়টি জানানো হয়েছে। যেহেতু এটি একটি গুরুত্বপূর্ণ মামলা, তাই সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তদন্ত ও অভিযান চালানো হচ্ছে। এর আগে, রোববার সকাল সোয়া দশটার দিকে ফার্মগেট মোড় অবরোধ করেন তেজগাঁও কলেজসহ আশপাশের কয়েকটি কলেজের শিক্ষার্থীরা। এতে করে প্রায় ৩ ঘণ্টার বেশি সময় ধরে গুরুত্বপূর্ণ এই সড়কের যানচলাচল বন্ধ রয়েছে।