আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
শিক্ষা-প্রযুক্তি

ডার্ক এনার্জি নিয়ে নতুন গবেষণায় বড় প্রশ্ন

admin03-01-2026 10:21:49 PMদেখেছেন 133 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
ডার্ক এনার্জি নিয়ে নতুন গবেষণায় বড় প্রশ্ন

২৪ঘণ্টা  অনলাইন : আমরা এতদিন জেনে এসেছি, মহাবিশ্ব ক্রমেই বড় হচ্ছে এবং এই প্রসারণ কখনো থামবে না। কিন্তু নতুন এক বৈজ্ঞানিক গবেষণা সেই ধারণায় বড় ধরনের প্রশ্ন তুলেছে। দক্ষিণ কোরিয়ার একদল গবেষকের মতে, মহাবিশ্বের প্রসারণ ধীরে ধীরে কমে আসছে। ভবিষ্যতে এটি উল্টো সংকুচিতও হতে পারে।

গবেষণাটি প্রকাশিত হয়েছে, আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী ‘মান্থলি নোটিসেস অব দ্য রয়্যাল অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি’-তে। গবেষণার প্রধান, সিউলের ইয়োনসি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ইয়াং উক লি জানান, ডার্ক এনার্জি (মহাবিশ্বকে প্রসারিত করে বলে ধারণা করা এক রহস্যময় শক্তি) আগের মতো স্থির নয়। সময়ের সঙ্গে সঙ্গে এর শক্তি বদলাচ্ছে এবং দুর্বল হয়ে আসছে।

বিজ্ঞানীদের মতে, প্রায় ১৩.৮ বিলিয়ন বছর আগে ‘বিগ ব্যাং’-এর মাধ্যমে মহাবিশ্বের জন্ম হয়। দীর্ঘদিন ধারণা ছিল, মহাবিশ্বের প্রসারণ ধীরে হলেও চলমান থাকবে। ১৯৯৮ সালে ডার্ক এনার্জি আবিষ্কারের পর বিজ্ঞানীরা মনে করেছিলেন, এই শক্তির কারণে মহাবিশ্ব আরও দ্রুত ছড়িয়ে পড়ছে। এমনকি একসময় ‘বিগ রিপ’ (সবকিছু ছিন্নভিন্ন হয়ে যাওয়ার সম্ভাব্য ধ্বংস) ঘটতে পারে বলেও ধারণা ছিল।

নতুন এই গবেষণায় বিজ্ঞানীরা টাইপ-১এ সুপারনোভা (তারার ভয়াবহ বিস্ফোরণ) বিশ্লেষণ করেন। আগে এসব বিস্ফোরণের আলো দেখে দূরত্ব মাপা হতো। কিন্তু গবেষণায় দেখা গেছে, সুপারনোভার উজ্জ্বলতা দূরত্বের চেয়ে তারার বয়সের সঙ্গে বেশি সম্পর্কিত। বয়স্ক তারার বিস্ফোরণ বেশি উজ্জ্বল হয়।

এই তথ্য ইঙ্গিত দেয়, ডার্ক এনার্জি সময়ের সঙ্গে বদলাচ্ছে। গবেষকদের মতে, মহাবিশ্ব এখনই ধীরগতিতে প্রসারিত হচ্ছে। তবে এতে তাৎক্ষণিক কোনো বিপদের আশঙ্কা নেই। বিশেষজ্ঞরা বলছেন, মহাবিশ্বের সম্ভাব্য শেষ এখনও প্রায় ১৯.৫ বিলিয়ন বছর দূরে।এই গবেষণা মহাবিশ্বের ভবিষ্যৎ নিয়ে মানুষের ধারণায় বড় পরিবর্তন আনতে পারে।