আলোচিত❯
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসিইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪হরমুজ প্রণালিতে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি২০২৭ সালে বিশ্বের চতুর্থ অর্থনীতি হবে ভারতমোংলায় নারী ধর্ষণ ও হত্যা, দুই মাস পর গ্রেপ্তার ২তরুণদের শক্তিশালী করতে শিক্ষায় গুরুত্ব দিচ্ছে সরকার: এ্যানি১৮ অক্টোবর পর্যন্ত রিয়াদ-দাম্মামগামী সব ফ্লাইট স্থগিতসুন্দরবনে বনদস্যুদের জিম্মি দশা থেকে চার জেলে উদ্ধারমালয়েশিয়ায় বিনা খরচে যাবেন ১০ হাজার কর্মী‘জি বাংলা’ ছেড়ে এবার ‘স্টার জলসা’য় দিতিপ্রিয়াদেবীর বোধন আজ, রাত পোহালেই শারদীয় দুর্গোৎসবইমপ্যাক্ট ব্যবসায় দেশীয় পুঁজি প্রবাহ বাড়ানোর তাগিদদুর্গাপূজায় প্রথমবার বিশেষ বাস সার্ভিস চালু করছে বিআরটিসি
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
বিনোদন

স্বর্ণের কেক কেটে মায়ের জন্মদিন উদযাপন উর্বশীর

Tania Jaha03-01-2026 03:40:28 PMদেখেছেন 104 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
স্বর্ণের কেক কেটে মায়ের জন্মদিন উদযাপন উর্বশীর

২৪ ঘণ্টা অনলাইন : বিলাসবহুল জীবনযাপনের জন্য প্রায়ই আলোচনায় থাকেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। এবার মায়ের জন্মদিনে ২৪ ক্যারেট স্বর্ণের প্রলেপ দেওয়া তিন তলা কেক কেটে নেট দুনিয়ায় শোরগোল ফেলে দিয়েছেন তিনি। গত ১ জানুয়ারি দুবাইয়ের একটি অভিজাত হোটেলে এই রাজকীয় আয়োজন সম্পন্ন হয়। 

বিশ্বের অন্যতম উঁচু হোটেল বুর্জ আল আরবে মা মীরা রাউতেলার জন্মদিনের বিশেষ এই পার্টির আয়োজন করেন উর্বশী। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, তার মায়ের সামনে রাখা হয়েছে সোনালি রঙের একটি বিশাল তিন তলা কেক। কেকের ওপরে ছিল স্বর্ণের একটি রাজকীয় মুকুট।  উর্বশী নিজেই জানান, কেকটি ২৪ ক্যারেট স্বর্ণের পাতে মোড়ানো ছিল। এই এলাহি আয়োজন দেখে অনেক নেটিজেন যেমন প্রশংসা করেছেন, তেমনি কেউ কেউ একে অপ্রয়োজনীয় দেখনদারি বলে কটাক্ষও করেছেন।

সেই আয়োজনে উর্বশীকে সোনালি রঙের ঝলমলে পোশাকে এবং তার মাকে বেগুনি রঙের ট্র্যাডিশনাল পোশাকে দেখা যায়। তাদের সামনে থাকা বড় স্বর্ণালি কেকটি ছিল বিশেষ আকর্ষণের কেন্দ্রবিন্দু। এছাড়া টেবিলে দামী পানীয় ও ফুলের সাজসজ্জা চোখে পড়ার মতো ছিল। উর্বশী তার পোস্টে লেখেন, বিশ্বের উচ্চতম হোটেলে ২৪ ক্যারেটের রাজকীয় স্বর্ণের মুকুট সম্বলিত কেক দিয়ে মায়ের জন্মদিন পালন করলাম। উর্বশী রাউতেলা এর আগেও তার বিভিন্ন দামী শখের কথা জানিয়ে খবরের শিরোনাম হয়েছেন। তিনি এর আগে স্বর্ণের পাতে মোড়ানো মোবাইল ফোন ব্যবহার করেও আলোচনায় এসেছিলেন।