আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
জাতীয়

সমাধিতে নাতনি জাইমাসহ স্বজনদের শ্রদ্ধা

Tania Jaha02-01-2026 11:51:36 PMদেখেছেন 114 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
সমাধিতে নাতনি জাইমাসহ স্বজনদের শ্রদ্ধা

২৪ঘণ্টা অনলাইন : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সমাধিতে ফাতেহা পাঠ ও ফুলের তোড়া দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন তাঁর তিন নাতনিসহ পরিবারের স্বজনরা।

২ জানুয়ারি সকাল সাড়ে ৮টায় শেরেবাংলা নগরে খালেদা জিয়ার কবর প্রাঙ্গণে আসেন তাঁর বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে জাইমা রহমান। সঙ্গে ছিলেন খালেদা জিয়ার ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান এবং তার দুই মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান। খালেদা জিয়ার মেজ বোন সেলিনা ইসলাম ও তার স্বামী অধ্যাপক আমিনুল ইসলাম শ্রদ্ধা জানাতে আসেন। অধ্যাপক আমিনুল ইসলাম হুইল চেয়ারে বসে কবরের পাশে এসে শ্রদ্ধা জানান। 

এছাড়া, খালেদা জিয়ার ছোট ভাই শামীম এস্কান্দারের পরিবারের সদস্য এবং বেগম জিয়ার দীর্ঘদিনের গৃহকর্মী ফাতেমা বেগমও এসেছেন। শোকাতুর পরিবেশে পরিবারের সদস্যরা এবং খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান দাদির কবরের সামনে ফুলের তোড়া রেখে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন এবং বিদেহী আত্মার মাগফেরাত কামনায় ফাতেহা পাঠ করেন। 

এ সময় জাইমার পাশে জাহিয়া ও জাফিয়া রহমানও দাদির প্রতি শ্রদ্ধা জানান। পুরো সময় জুড়ে কবর প্রাঙ্গণে এক আবেগঘন ও নিস্তব্ধ পরিবেশ বিরাজ করছিল। এ সময় জাতীয়তাবাদী উলামা দলের সদস্যরা সেখানে কোরআন তেলাওয়াত করেন। পরিবারের সদস্যদের উপস্থিতিকে কেন্দ্র করে কবর প্রাঙ্গণে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। ওই সময়ে সাধারণ নেতাকর্মীদের কবর প্রাঙ্গণে প্রবেশ করতে দেওয়া হয়নি। পরিবারের সদস্যরা স্থান ত্যাগ করার পর সাধারণ মানুষের জন্য সমাধিটি উন্মুক্ত করে দেওয়া হয়। এরপর প্রিয় নেত্রীর সমাধিস্থলে বুকে কালো ব্যাজ ধারণ করা শোকার্ত নেতাকর্মীদের ঢল নামে।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বেগম খালেদা জিয়া। ৩১ ডিসেম্বর তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়।