আলোচিত❯
রহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহরহস্য জিইয়ে রাখলেন ম্রুনাল ঠাকুরবোমার হুমকি পেয়ে অবতরণ এয়ার ইন্ডিয়ার উড়োজাহাজেরহুথিরা খুব খারাপ আচরণ করছে : ট্রাম্পচার ঘণ্টা পর টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণেএলপিজির দাম নির্ধারণে ২৯ অক্টোবর গণশুনানিত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বরঅস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশদুর্গাপূজায় ৫ ট্রেনের অফ ডে বাতিলটঙ্গীতে ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে যোগ দিয়েছে সেনাবাহিনী-বিজিবিপোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, স্থবির বিমানবন্দর সড়কতিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশরাষ্ট্র কাঠামো নয় শুধু চেয়ার বদল হয়েছে : হাসনাত আবদুল্লাহ
ব্রেকিং নিউজ
● সচিবালয় ভবনে আগুন, ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই নিয়ন্ত্রণে● সাভারে সিএনজি স্টেশনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে আহত ৪● সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত, ১৭ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মাম রুটে প্রভাব● ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, এক দিনে হাসপাতালে ভর্তি প্রায় ২ হাজার● ঢাকা থেকে কুমিল্লা পর্যন্ত ৮১ কিলোমিটার উড়াল রেলপথের পরিকল্পনা● এসএসসিতে দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীদের পুনঃপরীক্ষার পরিকল্পনা● বাংলাদেশে প্লাস্টিক দূষণ রোধে নতুন জাতীয় প্ল্যাটফর্ম চালু● পুরান ঢাকার অগ্নিনিরাপত্তা সুপারিশ বা
ক্রীড়া

জিদান খেলেছেন ফ্রান্সে, ছেলে যে কারণে আলজেরিয়ায়

Tania Jaha30-12-2025 04:37:49 PMদেখেছেন 135 বার
শেয়ার করুন
আমাদের অনুসরণ করুন Facebook YouTube X Instagram
জিদান খেলেছেন ফ্রান্সে, ছেলে যে কারণে আলজেরিয়ায়

২৪ ঘণ্টা অনলাইন : ফ্রান্সের কিংবদন্তি জিনেদিন জিদান। ১৯৯৮ সালের বিশ্বকাপ জেতার পর ২০০৬ সালেও ট্রফি জয়ের খুব কাছে ছিলেন। কিন্তু মেজাজ হারিয়ে কপাল পোড়ে তার। ফাইনালে টাইব্রেকারে ইতালির কাছে হেরে যায় ফ্রান্স। ফরাসি লিজেন্ডের পথে হেঁটে ফুটবলে ক্যারিয়ার গড়েছেন তার ছেলে লুকা জিদান। বাবা মাঝমাঠে খেললেও মাঠে তিনি খেলেন গোলপোস্টের নিচে। পজিশনে ভিন্নতার মতো বাবা-ছেলের জাতীয় দলের জার্সিও আলাদা। ফ্রান্সের ফুটবল গ্রেট ফ্রান্সের হয়ে খেললেও লুকা খেলেন আলজেরিয়ায়। যদিও ফ্রান্সের যুব দলে খেলেছেন তিনি।

আলজেরিয়ার হয়ে চলমান আফ্রিকান নেশনস কাপে খেলছেন লুকা। ফ্রান্সে জন্মগ্রহণ করলেও আফ্রিকান দেশটির হয়ে কেন খেলেন কারণ জানালেন লুকা। কেন নিজের নাগরিকত্ব পরিবর্তন করে আলজেরিয়াকে প্রতিনিধিত্ব করার সিদ্ধান্ত নিয়েছেন? মূলত তার দাদা আলজেরিয়ান, সেই সূত্র ধরে নাগরিকত্ব পরিবর্তন করে তাকে খেলার অনুমতি দেয় ফিফা। এই প্রসঙ্গে ২৭ বছর বয়সী কিপার বলেছেন, ‘আমি যখনই আলজেরিয়ার কথা ভাবি, তখনই আমার দাদার কথা মনে পড়ে। ছোটবেলা থেকেই আমাদের পরিবারে এই আলজেরীয় সংস্কৃতি বিদ্যমান ছিল। জাতীয় দলের হয়ে খেলার আগে আমি তার সাথে কথা বলেছিলাম এবং তিনি এই পদক্ষেপে অত্যন্ত খুশি হয়েছিলেন। প্রতিবার যখন আমি আন্তর্জাতিক দলে ডাক পাই, তিনি আমাকে ফোন করে বলেন যে আমি একটি দুর্দান্ত সিদ্ধান্ত নিয়েছি এবং তিনি আমাকে নিয়ে গর্বিত।’

সুদানের বিপক্ষে ৩-০ গোলের দাপুটে জয় দিয়ে আলজেরিয়া তাদের নেশনস কাপে অভিযান শুরু করে। এই ম্যাচে লুকাকে গোলপোস্টের নিচে খুব একটা পরীক্ষার মুখে পড়তে হয়নি। বুরকিনা ফাসোও তাকে ভেদ করে জালে বল রাখতে পারেনি। ১৯৯৬ সালে মোহাম্মদ হানিশেদের পর আলজেরিয়ার প্রথম গোলকিপার হিসেবে টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচে ক্লিনশিটের কীর্তি গড়েছেন লুকা। গত অক্টোবরে উগান্ডার বিপক্ষে আলজেরিয়ার হয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষিক্ত এই কিপার বলেছিলেন, তার গোলরক্ষক হওয়ার পেছনে অন্যতম কারণ ছিল বাবার সাথে ক্রমাগত তুলনা যেন না হয়।

শুধু দাদা নয়, বাবাও লুকার এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন। সুদানের বিপক্ষে ম্যাচে ছেলের খেলা দেখার জন্য জিদান গ্যালারিতে ছিলেন। লুকা বলেন, ‘তিনি আমাকে সমর্থন করেছেন। তিনি আমাকে বলেছিলেন, ‘সতর্ক থেকো, এটি তোমার নিজের পছন্দ। আমি তোমাকে পরামর্শ দিতে পারি, কিন্তু দিনশেষে চূড়ান্ত সিদ্ধান্ত তোমারই হবে’। কোচ এবং ফেডারেশন সভাপতি যখন আমার সাথে যোগাযোগ করেন, তখন থেকেই আমার কাছে এটি পরিষ্কার ছিল যে আমি গিয়ে আমার দেশের প্রতিনিধিত্ব করতে চাই। এরপর স্বভাবতই আমি আমার পরিবারের সাথে কথা বলি এবং তারা সবাই আমার জন্য খুশি ছিলেন।’